খেলা

আর্জেন্টিনার বিপক্ষে করা গোল নির্বাচিত হলো টুর্নামেন্টের সেরা

২০২৬ বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পেলেন কেপ ভার্দের সিডনি কাবরাল

ফিফার আনুষ্ঠানিক ঘোষণা

  • 10:55 pm - July 28, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
২০২৬ বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পেলেন কেপ ভার্দের সিডনি কাবরাল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুলাই: ২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোল হিসেবে কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি কাবরালের আর্জেন্টিনার বিপক্ষে করা দুর্দান্ত দূরপাল্লার শটকে নির্বাচিত করেছে ফিফা। নকআউট পর্বের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের জোরালো শটটি সরাসরি জালে জড়িয়ে স্কোরলাইন ২-২ সমতায় ফেরায়। যদিও শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে, তবুও দর্শক ভোটে কাবরালের গোলটি পুরো টুর্নামেন্টের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়।

এই বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন উজবেকিস্তানের এলদর শোমুরোদভ। তৃতীয় হন হাইতির উইলসন ইসিদর। এদিকে, বিশ্বকাপজয়ী স্পেনের অধিনায়ক রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তার সতীর্থ উনাই সিমোন পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। আর স্পেনের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাও কুবারসি জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের সম্মাননা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হয়। ফাইনালে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা জয় করে। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেয়। মোট ১০৪টি ম্যাচে উপস্থিত ছিলেন ৬৮ লাখ ১০ হাজার ৯৬৬ দর্শক, যা বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড। পুরো টুর্নামেন্টে মোট ৩০৮টি গোল হয়েছে।

ফিফা জানিয়েছে, আগামী ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি উদ্বোধনী উপলক্ষে একটি করে ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে।

এদিকে, কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটি ৩০ লাখ মানুষ টেলিভিশনে দেখেছেন, যা দেশটির ইতিহাসে ফুটবল ম্যাচের সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড।

সুত্রঃ কাজইনফর্ম

এই শাখার আরও খবর

ইউরোভিশন এশিয়া ২০২৬-এ বাংলাদেশের হয়ে গাইবে বিটমোসফিয়ার

‘ভয়েস অব বাংলাদেশ ২০২৬’-এর চ্যাম্পিয়ন হয়েছে বিটমোসফিয়ার। ‘তুমি এলে’ গান নিয়ে আগামী ‘ইউরোভিশন সং এশিয়া ২০২৬’-এর প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তারা। ঢাকায় অনুষ্ঠিত ‘ভয়েস…

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে এবং জনগণের…

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর যারা

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ…

যা আছে বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।…

নারায়ণগঞ্জে ঘরে ছিটকিনি লাগিয়ে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ তিনজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার স্ত্রী, শিশুসন্তান ও শাশুড়ি দগ্ধ হয়েছেন। গুরুতর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au