বিশ্ব

জর্ডানে ৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসির

  • 11:24 pm - July 30, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
এফ-৩৫। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জুলাই: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। হামলায় আরও তিনটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

আল জাজিরার খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানঘাঁটির রানওয়ে ও রক্ষণাবেক্ষণ স্থাপনায় আঘাত হানা হয়। এতে ঘাঁটিতে থাকা তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস এবং আরও তিনটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি আরও দাবি করেছে, হামলায় কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, নিরীহ মানুষের ওপর হামলার জবাব দেওয়া হবে এবং অঞ্চল থেকে সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) বা জর্ডান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা।

এই শাখার আরও খবর

ইয়েমেনে নতুন সংঘাতে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।…

বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, দল থেকে শোকজ

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্থানীয় বিএনপি।…

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ২০, নিখোঁজ অনেকে

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি ছয়তলা আবাসিক ভবন ধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও…

৮ অধিনায়কের মাথায় ৮ রঙের ব্যাগি ক্যাপ, মিঠুন বললেন ‘আমরা এটা ধারণ করব’

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যুক্ত হলো নতুন এক প্রতীকী অধ্যায়। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আট বিভাগের অধিনায়কের মাথায় আনুষ্ঠানিকভাবে পরিয়ে দেওয়া হয়েছে ব্যাগি ক্যাপ। সাবেক…

আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজে পাকিস্তানি নৌযানের ধাক্কা, পরে যা ঘটল

আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। এ ঘটনায় বড় ধরনের…

সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বুধবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এ দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au