ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল
মেলবোর্ন, ৩১ জুলাই: প্রথমবারের মতো ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং…
মেলবোর্ন, ৩১ জুলাই: অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ বাসা থেকে পুলিশের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) গভীর রাতে নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকার একটি বাসার দ্বিতীয় তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনোজ কান্তি দাস (৫৫) সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে। তিনি দীর্ঘদিন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশে কর্মরত ছিলেন। আগামী ১ আগস্ট থেকে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মারা যান। এরপর তিনি বাগবাড়ির বাসায় শ্বশুর-শাশুড়ি ও সন্তানদের সঙ্গে বসবাস করলেও দ্বিতীয় তলার একটি কক্ষে একাই থাকতেন।
সোমবার (২৭ জুলাই) দায়িত্ব পালন শেষে রাতে বাসায় ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খান। পরে নিজ কক্ষে চলে যান। মঙ্গলবার সারাদিন তার কোনো সাড়া না পেয়ে রাতে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাত আনুমানিক ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ কক্ষের দরজা ভেঙে প্রবেশ করেন। পরে ঘরের মেঝে থেকে মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, উদ্ধারকালে নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে মরদেহে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au