খেলা

ফাইনাল-পরবর্তী শৃঙ্খলাভঙ্গ

বিশ্বকাপ ফাইনালের ঘটনার জেরে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত

ফিফার তদন্ত

  • 4:37 pm - July 31, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
বিশ্বকাপ ফাইনালের ঘটনার জেরে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জুলাই: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলার এবং এক সহকারী কোচের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। একই সঙ্গে টুর্নামেন্টজুড়ে একাধিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধেও পৃথক তদন্ত চলছে।

ফিফার শৃঙ্খলা কমিটির তদন্তের আওতায় রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো প্যারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালা। তাদের বিরুদ্ধে প্রতিপক্ষের খেলোয়াড়দের শারীরিক ভাবে আঘাত বা হামলার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠেই স্পেনের গাভি, রদ্রি ও দানি ওলমোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, শৃঙ্খলাবিধি অনুযায়ী অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য পর্যালোচনা শেষে ফিফা ডিসিপ্লিনারি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্ত করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা প্রদর্শন। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (মালভিনাস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার) লেখা ব্যানার প্রদর্শন করেন, যা ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া এএফএর বিরুদ্ধে বৈষম্যমূলক ও বর্ণবাদী স্লোগান, ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে মাঠে না নামা, নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন এবং গ্যালারি থেকে বস্তু নিক্ষেপের মতো অভিযোগও তদন্তাধীন রয়েছে। অন্যদিকে, অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও পৃথক অভিযোগ গঠন করা হয়েছে।

গত ১২ জুলাই বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে স্পেন ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। সেই পরাজয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় লিওনেল স্কালোনির দলের। মাঠের সেই হতাশার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সম্ভাব্য শাস্তির মুখেও পড়তে হচ্ছে আলবিসেলেস্তেদের।

এই শাখার আরও খবর

রাজশাহীর পবায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের রোকন আটক

মেলবোর্ন,০১আগস্ট: রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি জামায়াতে ইসলামীর বড়গাছি ইউনিয়নের একটি…

ভারতের মাটি থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়নি: ভারত সরকার

মেলবোর্ন,০১আগস্ট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে তার প্রত্যর্পণের জন্য…

আমি ভারতীয় নাগরিক, তবু বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে

মেলবোর্ন,০১আগস্ট: “আমি ভারতীয় নাগরিক। সারা জীবন ভারতেই থেকেছি। অথচ আমাকে বাংলাদেশি বলে সীমান্ত পেরিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।” কথাগুলো বলতে বলতে বারবার কান্নায় ভেঙে…

ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

মেলবোর্ন,০১আগস্ট: ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি…

কারাকোরামে তুষারধস, নিমস পুরজার অভিযাত্রী দলের ১০ সদস্য নিখোঁজ

মেলবোর্ন,০১আগস্ট: পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজার নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক অভিযাত্রী দলের ১০ সদস্য…

বর্ধমানের হামিম গ্রেপ্তার: পাকিস্তানভিত্তিক চক্রের সঙ্গে যোগের অভিযোগ

মেলবোর্ন,০১আগস্ট: পশ্চিমবঙ্গে সম্ভাব্য নাশকতা ও আন্তর্জাতিক অপরাধচক্রের কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার হামিম মণ্ডল নামে এক যুবকের সঙ্গে পাকিস্তানভিত্তিক একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au