Uncategorized

ইতিহাসের সতর্কবার্তা:

নেতৃত্ব বদল কি ভিক্টোরিয়ান লেবারকে ঠেলে দিচ্ছে পরাজয়ের পথে?

  • 12:48 pm - August 02, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
Jacinta Allan was ousted from office after nearly a year of consecutive monthly polling decline.

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি নির্বাচনের মাত্র চার মাস আগে নাটকীয়ভাবে নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। দলটির নতুন নেতা ও প্রিমিয়ার বেন ক্যারল এখন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় রাজ্য নির্বাচনে দলকে টানা চতুর্থবারের মতো বিজয়ী করার চ্যালেঞ্জের মুখে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিক্টোরিয়ার রাজনৈতিক ইতিহাস বলছে নির্বাচনের আগে নেতৃত্ব পরিবর্তন সাধারণত ক্ষমতাসীন দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনে না।

এই সপ্তাহে উপ-নেতা বেন ক্যারল দলীয় নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে জাসিন্টা অ্যালানকে সরিয়ে নতুন প্রিমিয়ারের দায়িত্ব নেন। নেতৃত্ব পরিবর্তনের পরপরই লেবার পার্টির দুই প্রভাবশালী ফ্রন্টবেঞ্চ সদস্যের পদত্যাগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

মোনাশ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ড. জারেহ গাজারিয়ান বলেন, নির্বাচনের আগে নেতৃত্ব পরিবর্তন কোনো রাজনৈতিক দলের জন্য সফল কৌশল হিসেবে অতীতে প্রমাণিত হয়নি।

তার ভাষায়, “নির্বাচনের আগে বা মাঝপথে নেতৃত্ব বদলের কৌশল সাধারণত সফলতার সূত্র নয়। লেবারের জন্য বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন। তারা টানা তিনটি নির্বাচন জিতেছে এবং প্রায় ১২ বছর ধরে ক্ষমতায় রয়েছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে অনেক সময় রাজনৈতিক গতি কমে যায়।”

তিনি ভিক্টোরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের উদাহরণও তুলে ধরেন। স্টিভ ব্র্যাকস ২০০৭ সালে পদত্যাগ করার পর জন ব্রামবি নেতৃত্ব নেন, কিন্তু ২০১০ সালের নির্বাচনে জয় ধরে রাখতে পারেননি। একইভাবে টেড বেইলিউ ২০১৩ সালে সরে দাঁড়ানোর পর ডেনিস ন্যাপথাইন নেতৃত্ব পেলেও ২০১৪ সালের নির্বাচনে পরাজিত হন। এসব উদাহরণ দেখিয়ে ড. গাজারিয়ান বলেন, নেতৃত্ব পরিবর্তনের পর নির্বাচনী সাফল্যের নজির খুবই সীমিত।

অন্যদিকে, কিছু বিশ্লেষক ১৯৮৩ সালের ফেডারেল নির্বাচনের আগে বব হকের নেতৃত্ব গ্রহণের পর লেবারের জয়ের উদাহরণ টানলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের তুলনা করা বাস্তবসম্মত নয়।

ড. গাজারিয়ান মনে করেন, বেন ক্যারলের সাফল্য অনেকটাই নির্ভর করবে বিরোধী লিবারেল পার্টির বর্তমান অবস্থানের ওপর। তার মতে, দীর্ঘদিন ধরে ভিক্টোরিয়ার বিরোধী দল অভ্যন্তরীণ মতবিরোধ, নেতৃত্ব সংকট এবং নীতিগত বিভক্তির কারণে দুর্বল ছিল। তবে সাম্প্রতিক সময়ে দলটির নতুন নেতা জেস উইলসনের নেতৃত্বে তারা নিজেদের পুনর্গঠনের চেষ্টা করছে।

এদিকে নতুন প্রিমিয়ারের দায়িত্ব নেওয়ার পর রাজ্য পার্লামেন্টে জেস উইলসন ও বিরোধী জোটের সদস্যরা বেন ক্যারলকে কঠোর সমালোচনার মুখে ফেলেন। তারা অভিযোগ করেন, নেতৃত্ব পরিবর্তনের আগে তিনি প্রকাশ্যে জাসিন্টা অ্যালানের প্রতি সমর্থনের কথা বললেও পরে অবস্থান বদলেছেন।

পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে বারবার নিজের অবস্থান ব্যাখ্যা করতে হয় বেন ক্যারলকে। তিনি বলেন, পরিস্থিতির পরিবর্তনের কারণেই নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে।

প্রথম ভাষণেই বেন ক্যারল স্পষ্ট করে বলেন, তিনি সাবেক দুই প্রিমিয়ার ড্যান অ্যান্ড্রুজ কিংবা জাসিন্টা অ্যালানের ধারাবাহিকতার প্রতীক নন; বরং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার পরিচালনা করতে চান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভিক্টোরিয়ার ভোটারদের আস্থা অর্জন করা এবং নিজেকে আগের নেতৃত্ব থেকে আলাদা একটি রাজনৈতিক পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করা। তারা মনে করছেন, শ্রমিক ইউনিয়ন ও নির্মাণশিল্প নিয়ে সম্ভাব্য রয়্যাল কমিশন, আইনশৃঙ্খলা ইস্যুতে কঠোর অবস্থান এবং নতুন নীতিগত অগ্রাধিকার তুলে ধরার মাধ্যমে বেন ক্যারল নিজস্ব রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা করবেন। তবে নির্বাচনের আগে এত অল্প সময়ে ভোটারদের আস্থা পুনর্গঠন করা তার জন্য সহজ হবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

সুত্রঃ নিউজ.কম

এই শাখার আরও খবর

এআই ব্যবহারের অভ্যাস আমার জন্য স্বাস্থ্যকর নয়’, ক্ষমা চাইলেন ইউটিউবার হ্যাঙ্ক গ্রিন

মেলবোর্ন, ৩ আগস্ট:  জনপ্রিয় ইউটিউবার, লেখক ও কৌতুকশিল্পী হ্যাঙ্ক গ্রিন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ব্যবহারে অতিরিক্ত নির্ভরতার জন্য দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। প্রায় ৩২ লাখ সাবস্ক্রাইবারের এই…

ভারতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক

মেলবোর্ন, ৩ আগস্ট:   ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ। ‘অপারেশন ভিস্টা ওয়ান পয়েন্ট’-এর আওতায় রোববার পরিচালিত এক…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

মেলবোর্ন, ৩ আগস্ট: সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে দুটি ফৌজদারি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত…

মস্কোর অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

মেলবোর্ন, ৩ আগস্ট: রাশিয়ার রাজধানী মস্কোর একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিস্ফোরক বহনকারী সন্দেহভাজন নারীও রয়েছেন।…

সূর্যের ‘হারিয়ে যাওয়া’ রুপার রহস্য উন্মোচন, মিলল নতুন ব্যাখ্যা

মেলবোর্ন, ৩ আগস্ট:  সৌরজগতের সবচেয়ে বড় ও উজ্জ্বল নক্ষত্র সূর্যকে ঘিরে দীর্ঘদিনের একটি বৈজ্ঞানিক ধাঁধার সমাধানের দাবি করেছেন গবেষকরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, সূর্যের মধ্যে রুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au