বিশ্ব

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫; নিখোঁজ ৪১, শতাধিক যাত্রীকে উদ্ধার

  • 3:35 am - August 03, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
‘কেএমপি মুতিয়ারা সান্তোসা ১’ নামের ফেরিটির পেছন দিকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ আগস্ট: ইন্দোনেশিয়ার সমুদ্রপথে চলাচলকারী একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো অন্তত ৪১ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে দেশটির নৌবাহিনী, কোস্টগার্ড এবং অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার সদস্যরা। শতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২ আগস্ট) সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসার্নাস) জানায়, ফেরিটিতে মোট ২৭১ জন আরোহী ছিলেন। এটি পূর্ব জাভার সুরাবায়া বন্দর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রাপথে মাদুরা দ্বীপের কাছাকাছি পৌঁছালে ফেরিটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফেরির ক্যাপ্টেন জরুরি বার্তা পাঠিয়ে দুর্ঘটনার বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ও নৌযান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আগুন থেকে বাঁচতে অনেক যাত্রী লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দেন। অনেককে লাইফবোটে আশ্রয় নিতে দেখা যায়। উত্তাল সাগরে দীর্ঘ সময় ভেসে থাকার পর একে একে তাঁদের উদ্ধার করা হয়।

ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজ-এ প্রচারিত ভিডিওতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরা অসংখ্য যাত্রী সমুদ্রে ভাসমান লাইফবোটে আশ্রয় নিয়েছেন। অন্য কয়েকটি ভিডিওতে ফেরির ওপরের অংশ থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের বিশাল শিখা বের হতে দেখা যায়। প্রাণ বাঁচাতে যাত্রীরা আতঙ্কের মধ্যে ফেরি থেকে নিচে নামার কিংবা পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ ৪১ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় হাজার হাজার দ্বীপের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম নৌপথ। তবে অতিরিক্ত যাত্রী বহন, প্রতিকূল আবহাওয়া এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণে দেশটিতে প্রায়ই নৌদুর্ঘটনার ঘটনা ঘটে।

সূত্র:বিবিসি

এই শাখার আরও খবর

যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au