এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…
মেলবোর্ন, ৩ আগস্ট: জনপ্রিয় ইউটিউবার, লেখক ও কৌতুকশিল্পী হ্যাঙ্ক গ্রিন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ব্যবহারে অতিরিক্ত নির্ভরতার জন্য দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। প্রায় ৩২ লাখ সাবস্ক্রাইবারের এই কনটেন্ট নির্মাতা বলেছেন, এআইয়ের সঙ্গে অতিরিক্ত সম্পৃক্ততা তার ব্যক্তিগত জীবনের জন্য যেমন স্বাস্থ্যকর নয়, তেমনি এটি বৃহত্তর সমাজের জন্যও ইতিবাচক বলে মনে করেন না।
সম্প্রতি প্রকাশিত একটি শিক্ষামূলক ভিডিওকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। ভিডিওতে গ্রিনের একটি বক্তব্য দেখে অনেক দর্শকের সন্দেহ হয়, তিনি ভিডিওটির চিত্রনাট্য তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়েছেন। এমনকি ভুলবশত চ্যাটবটের একটি উত্তরও ভিডিওতে রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া (বর্তমানে মুছে ফেলা) এক পোস্টে গ্রিন জানান, সময়ের চাপের কারণে গবেষণা সংক্রান্ত তথ্য ও সূত্র খুঁজে বের করতে তিনি OpenAI-এর চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন। তবে বিতর্কিত বাক্যটি চ্যাটবটের তৈরি নয়; সেটি ছিল ওই পর্বের অতিথির বক্তব্যের জবাব।
এরপর অনলাইন আলোচনা প্ল্যাটফর্ম রেডিটে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন। গ্রিন বলেন, ঘটনাটি তাকে বিব্রত করেছে এবং এতে অনেক দর্শক হতাশ হয়েছেন। তাই আপাতত ভিডিও প্রকাশের গতি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, গবেষণাপত্র ও তথ্যসূত্র সংগ্রহে চ্যাটজিপিটির সহায়তা নিলেও ভিডিওর ভাষা, বিশ্লেষণ ও মতামত সম্পূর্ণ তার নিজের। তারপরও এআই ব্যবহারের কারণে তার সৃষ্টিশীলতার স্বাতন্ত্র্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে–এমন সমালোচনাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au