বাংলাদেশ

হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

  • 4:19 am - August 03, 2026
  • পঠিত হয়েছে:৭৫ বার
চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ছবি

মেলবোর্ন, ৩ আগস্ট: সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে দুটি ফৌজদারি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না তিনি।

রোববার (২ আগস্ট) দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁর জামিনসংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে রায় দেন। এর ফলে হত্যাচেষ্টা, ভাঙচুর, হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় তিনি জামিন লাভ করেন।

রায় ঘোষণার পর চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে বর্তমানে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে চলমান রয়েছে। এছাড়া জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিনের আদেশ বর্তমানে স্থগিত রয়েছে। ফলে দুটি মামলায় জামিন পেলেও এই মুহূর্তে কারাগার থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেই।

চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে আলোচিত ঘটনাগুলোর সূত্রপাত হয় ২০২৪ সালের ২৬ নভেম্বর। ওই দিন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। ওই ঘটনার পর হত্যা, হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন মিথ্যা অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।

বর্তমানে এসব মামলার মধ্যে কয়েকটির বিচার ও তদন্ত চলমান রয়েছে। ফলে হাইকোর্টের সর্বশেষ রায়ে দুটি মামলায় জামিন মিললেও অন্যান্য মামলার আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির সম্ভাবনা নেই।

এই শাখার আরও খবর

এআই ব্যবহারের অভ্যাস আমার জন্য স্বাস্থ্যকর নয়’, ক্ষমা চাইলেন ইউটিউবার হ্যাঙ্ক গ্রিন

মেলবোর্ন, ৩ আগস্ট:  জনপ্রিয় ইউটিউবার, লেখক ও কৌতুকশিল্পী হ্যাঙ্ক গ্রিন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ব্যবহারে অতিরিক্ত নির্ভরতার জন্য দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। প্রায় ৩২ লাখ সাবস্ক্রাইবারের এই…

ভারতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক

মেলবোর্ন, ৩ আগস্ট:   ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ। ‘অপারেশন ভিস্টা ওয়ান পয়েন্ট’-এর আওতায় রোববার পরিচালিত এক…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

মস্কোর অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

মেলবোর্ন, ৩ আগস্ট: রাশিয়ার রাজধানী মস্কোর একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিস্ফোরক বহনকারী সন্দেহভাজন নারীও রয়েছেন।…

সূর্যের ‘হারিয়ে যাওয়া’ রুপার রহস্য উন্মোচন, মিলল নতুন ব্যাখ্যা

মেলবোর্ন, ৩ আগস্ট:  সৌরজগতের সবচেয়ে বড় ও উজ্জ্বল নক্ষত্র সূর্যকে ঘিরে দীর্ঘদিনের একটি বৈজ্ঞানিক ধাঁধার সমাধানের দাবি করেছেন গবেষকরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, সূর্যের মধ্যে রুপার…

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫; নিখোঁজ ৪১, শতাধিক যাত্রীকে উদ্ধার

মেলবোর্ন, ৩ আগস্ট: ইন্দোনেশিয়ার সমুদ্রপথে চলাচলকারী একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো অন্তত ৪১ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au