বাংলাদেশ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পুরোনো কমিটি বাতিল, এলো চার সদস্যের নতুন কমিটি

  • 3:59 pm - August 03, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
সভাপতি অপর্না রায় দাস ও সাধারণ সম্পাদক বাবু মিল্টন বৈদ্য। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ আগস্ট: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নতুন চার সদস্যের একটি আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজয় কান্তি সরকারের আহ্বানে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সহযোগী সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বিদ্যমান সব কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়েছে। একই সভায় সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য নতুন আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত চার সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অপর্ণা রায় দাস। সিনিয়র সহসভাপতি করা হয়েছে রমেশ দত্তকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবু মিল্টন বৈদ্য এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তপন কুমার বসু (মিন্টু)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।

সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে পূজা উদযাপন ফ্রন্টের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবু মিল্টন বৈদ্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক জয়ধর হিরু।এক অভিনন্দন বার্তায় জয়ধর হিরু বলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে মিল্টন বৈদ্যের নির্বাচিত হওয়া সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ও আনন্দের বিষয়। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au