বাংলাদেশ

টহল ও নজরদারি জোরদার

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

  • 5:53 am - August 05, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ আগস্ট: ৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ, এপিবিএন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে স্পর্শকাতর এলাকাগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক টহলের ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বিজিবি মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ। এটি কোনো অতিরিক্ত বা বিশেষ ব্যবস্থা নয়। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিভিল প্রশাসনকে সহায়তা করতেই বাহিনীটি দায়িত্ব পালন করছে। ৫ আগস্ট উপলক্ষে আলাদাভাবে বিজিবি মোতায়েন করা হয়নি বলেও তিনি জানান।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত জেলার পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। সামনের দিনগুলোতেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য বা নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে বিজিবি, পুলিশ ও এপিবিএনের সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে: জয়

মেলবোর্ন,  ৫ আগষ্ট: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ…

কথিত জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে মারধর, স্বামীসহ পুলিশ হেফাজতে শান্তা ফারজানা

মেলবোর্ন, ৫ আগষ্ট- রাজধানীতে মশাল মিছিলকে কেন্দ্র করে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান…

এক দিনে হাসপাতালে ভর্তি ৫৩০ ডেঙ্গু রোগী, আক্রান্ত ছাড়াল ১৭ হাজার

মেলবোর্ন, ৫ আগস্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে রোগটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।…

ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহারের ভাবনায় কনকাকাফের ৪১ সদস্য দেশ

মেলবোর্ন, ৫ আগস্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাপ আরও বাড়ছে। ইউরোপীয় ফুটবল সংস্থার (উয়েফা) পর এবার উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয়…

দীর্ঘ লোডশেডিংয়ে অন্ধকারে বাংলাদেশ, ভুতুড়ে বিদ্যুত বিলে অতিষ্ঠ গ্রাহক

মেলবোর্ন, ৫ আগষ্ট- দেশজুড়ে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দীর্ঘ লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মধ্যরাতের পরও দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা…

হরমুজ প্রণালি ইস্যুতে আশার আলো, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

মেলবোর্ন, ৫ আগস্ট: হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত সমঝোতা হতে পারে- এমন আশাবাদী বার্তার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au