সজীব ওয়াজেদ জয়: প্রযুক্তির আলোয় গড়া তারুণ্যের নতুন রাজনৈতিক শক্তি
মেলবোর্ন, ৫ আগষ্ট: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়।
সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, শেখ হাসিনার আসন্ন সংবাদ সম্মেলনের ঘোষণায় ভীত হয়ে বাংলাদেশের বর্তমান সরকার বিদেশি জনসংযোগ (পিআর) প্রতিষ্ঠান নিয়োগ করে আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে যে এই সংবাদ সম্মেলন হবে না এবং শেখ হাসিনা এতে অংশ নেবেন না। একই সঙ্গে দেশের গণমাধ্যমকেও মামলা ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সজীব ওয়াজেদ জয় জানান, ৫ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ হাসিনা ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হবেন এবং তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা বিষয়ে বক্তব্য দেবেন। তিনি বলেন, সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই শুরু হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করবে।
পোস্টে তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা নিজেই বিভিন্ন ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্যের জবাব দেবেন।