খেলা

ইংল্যান্ডকে হারানোর স্মরণে বিশেষ দিবস

ইংল্যান্ডকে হারানোর স্মৃতিতে ১৫ জুলাই ‘জাতীয় ফুটবল দল দিবস’ ঘোষণা আর্জেন্টিনার

  • 4:05 am - August 07, 2026
  • পঠিত হয়েছে:৪৬ বার
ইংল্যান্ডকে হারানোর স্মৃতিতে ১৫ জুলাই ‘জাতীয় ফুটবল দল দিবস’ ঘোষণা আর্জেন্টিনার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ আগষ্ট: ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতিকে স্থায়ী ভাবে ধরে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতি বছরের ১৫ জুলাইকে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

বুধবার অনুষ্ঠিত এএফএর নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এক বিবৃতিতে এএফএ জানায়, ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় সেই জয় শুধু একটি ম্যাচের সাফল্য ছিল না, বরং পুরো জাতিকে একত্রিত করা একটি ঐতিহাসিক মুহূর্ত। তাই দিনটিকে আনুষ্ঠানিকভাবে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ১৫ জুলাই বিশেষ দিবস পালন করা হবে।

সেই সেমিফাইনালে শুরুতে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ দিকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। ঐ জয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং লাখো সমর্থক রাস্তায় নেমে উদযাপনে অংশ নেন।

তবে ম্যাচ-পরবর্তী উদযাপনে একটি বিতর্কও সৃষ্টি হয়। গ্যালারি থেকে ‘The Falklands are Argentine’ (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার মাঠে ছুড়ে দেওয়া হলে সেটি তুলে নেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। পরে বিষয়টি তদন্তের ঘোষণা দেয় ফিফা।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে এই দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়। সেই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন। শেষ পর্যন্ত যুদ্ধে জয়ী হয় যুক্তরাজ্য।

আর্জেন্টিনার অনেক সমর্থকের কাছে ফকল্যান্ড ইস্যু জাতীয় পরিচয় ও আবেগের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে ইংল্যান্ডকে হারানোর ম্যাচও একই ধরনের আবেগের জন্ম দিয়েছিল।

এই শাখার আরও খবর

ফোর কর্নার্স বিতর্কের পর এবিসি ছাড়লেন তদন্ত বিভাগের প্রধান জো পুচিনি

মেলবোর্ন, ৭ আগস্ট: অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসির (ABC) অনুসন্ধান ও কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জো পুচিনি ২৫ বছরের কর্মজীবনের ইতি টেনে পদত্যাগ করেছেন। ফোর কর্নার্স…

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবিঃ সংগৃহীত

১০ আগস্ট তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের হাইকমিশনার

মেলবোর্ন, ৭ আগষ্ট- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিলেও, দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত…

যুক্তরাজ্যে ফুল ফান্ডেড মাস্টার্সের সুযোগ, চিভনিং স্কলারশিপে

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাজ্যে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চিভনিং স্কলারশিপ। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য এ বৃত্তিতে আবেদন গ্রহণ শুরু…

ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন তিনবারের গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো। নারী স্বাস্থ্যসেবা প্রদানকারী অলাভজনক সংস্থা ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর…

১২৫ মিলিয়ন ডলার অনুদান পেয়েও কেন বন্ধ হলো জাকারবার্গ-চ্যানের স্কুল?

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক সহায়তা এক ছাতার নিচে আনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’…

সমুদ্রের ২ হাজার মিটার গভীরেও মিলল প্লাস্টিক দূষণের ভয়াবহ প্রমাণ

মেলবোর্ন, ৭ আগষ্ট: সমুদ্রের গভীরতম ও সবচেয়ে দুর্গম এলাকাও আর প্লাস্টিক দূষণ থেকে মুক্ত নয়। নতুন এক গবেষণায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার মিটার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au