বিনোদন

তিন কোটি রুপি বিনিয়োগের দাবি

‘হার্ট অ্যাটাকের পরও কেউ খোঁজ নেয়নি’, সালমানের বিরুদ্ধে মামলাকারী

  • 5:10 am - August 09, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
‘হার্ট অ্যাটাকের পরও কেউ খোঁজ নেয়নি’, সালমানের বিরুদ্ধে মামলাকারী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ আগস্ট: বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত তাঁর অভিযোগ নিয়ে নতুন করে মুখ খুলেছেন। তাঁর দাবি, সালমান খানের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর গয়নার শোরুম চালুর জন্য প্রায় তিন কোটি রুপি বিনিয়োগ করে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এমনকি এই আর্থিক সংকটের মধ্যে হার্ট অ্যাটাক হলেও সালমান খান কিংবা সংশ্লিষ্ট সংস্থার কেউ তাঁর খোঁজ নেননি বলে অভিযোগ করেছেন তিনি।

দৈনিক ভাস্করের প্রতিবেদনের বরাতে জানা যায়, চণ্ডীগড়ের মানিমাজরায় ‘বিইং হিউম্যান’ গয়নার শোরুম খোলার জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে চুক্তি করেছিলেন অরুণ। ব্যবসা সফল হবে এবং সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে, এমন আশ্বাসের ভিত্তিতেই তিনি বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেন বলে দাবি তাঁর।

অরুণের ভাষ্য, শোরুম প্রতিষ্ঠা ও ব্যবসা পরিচালনায় সব মিলিয়ে প্রায় তিন কোটি রুপি খরচ হয়েছিল। এর মধ্যে শুধু শোরুম তৈরিতেই প্রায় এক কোটি রুপি ব্যয় করেন তিনি। তবে চুক্তি অনুযায়ী নিজের দায়িত্ব পালন করলেও শোরুম চালুর পর সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে প্রতিশ্রুত সহযোগিতা পাননি বলে অভিযোগ তাঁর।

ব্যবসায়ীর দাবি, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বিইং হিউম্যানের গয়না সরবরাহকারী প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর তাঁর শোরুমে পণ্য সরবরাহও বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসা কার্যত ক্ষতির মুখে পড়ে।

অরুণের অভিযোগ, তাঁকে ব্যবসার সম্ভাবনা সম্পর্কে ভুল তথ্য দিয়ে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল। পরে আর্থিক ক্ষতির মুখে পড়ে ২০২১ সালে সালমান খান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তিনি।

সম্প্রতি চণ্ডীগড়ের একটি আদালত সালমান খান, তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রী এবং সংশ্লিষ্ট সংস্থার পরিচালকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ৫ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন অরুণ। তাঁর দাবি, ব্যবসায় বিনিয়োগের পর আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। কিন্তু এত কিছুর পরও সালমান খান কিংবা তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেননি বলে অভিযোগ করেছেন তিনি।

তবে অরুণের অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট সংস্থা। তাদের দাবি, ২০১৮ সালের ওই চুক্তিতে সালমান খানের সরাসরি কোনো ভূমিকা ছিল না। ২০১৫ সালে সালমান খান ফাউন্ডেশন শুধু ‘বিইং হিউম্যান’ ব্র্যান্ড ব্যবহারের অনুমতি দিয়েছিল ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’কে। গয়নার ব্যবসা পরিচালনা, বিপণন ও বিক্রির দায়িত্ব ছিল ওই প্রতিষ্ঠানের।

এখন মামলার পরবর্তী শুনানিতে সালমান খান, আলভিরা খান অগ্নিহোত্রী ও সংশ্লিষ্ট সংস্থার পরিচালকদের বক্তব্য কী আসে, সেদিকেই নজর থাকবে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au