ভারত থেকে ২.৩ টন কাঁদানে গ্যাস আমদানি করল বাংলাদেশ সেনাবাহিনী
মেলবোর্ন, ৯ আগষ্ট: বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে বিপুল পরিমাণ কাঁদানে গ্যাসের শেল আমদানি করা হয়েছে। সম্ভাব্য রাজনৈতিক বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে…
মেলবোর্ন, ৯ আগস্ট: চলচ্চিত্র প্রেমীদের জন্য তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘সবার জন্য সিনেমা, সবার জন্য শিল্প ও সংস্কৃতি’ স্লোগানে আয়োজিত এ উৎসবে বড় পর্দায় বিনামূল্যে দেখানো হবে ছয়টি প্রশংসিত বাংলাদেশি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ নুরুজ্জামানের ‘মাস্তুল’ এবং আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে ‘চলচিত্র উৎসব: একল শেকল’ শীর্ষক এ আয়োজন শুরু হবে আগামী ৯ আগস্ট। তিন দিনের উৎসব শেষ হবে ১১ আগস্ট। প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে একাডেমির জাতীয় আর্ট গ্যালারি অডিটোরিয়ামে।
উৎসবের প্রথম দিন ৯ আগস্ট বিকেল ৫টায় উদ্বোধনী আয়োজনের পর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। এরপর রাত ৮টায় দর্শকেরা দেখতে পাবেন জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।
১০ আগস্ট উৎসবের দ্বিতীয় দিনে বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। একই দিন রাত ৮টায় দেখানো হবে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মাস্তুল’।
উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’। এরপর রাত ৮টায় আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের আয়োজন।
আয়োজকেরা জানিয়েছেন, উৎসবের সব প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত। কোনো প্রবেশমূল্য ছাড়াই বড় পর্দায় ছয়টি চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন চলচ্চিত্র প্রেমীরা।
মেলবোর্ন, ৯ আগষ্ট: বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে বিপুল পরিমাণ কাঁদানে গ্যাসের শেল আমদানি করা হয়েছে। সম্ভাব্য রাজনৈতিক বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে…
মেলবোর্ন, ৯ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন জনপ্রিয় গানের দল ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ। বর্তমানে সপরিবারে ফ্রান্সে বসবাসরত…
মেলবোর্ন, ৯ আগস্ট: ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দক্ষতা বাড়াতে ২০২৬ সালের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি ‘স্যামসাং…
মেলবোর্ন, ৯ আগস্ট: বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত তাঁর অভিযোগ নিয়ে নতুন করে মুখ খুলেছেন। তাঁর দাবি,…
মেলবোর্ন,৯ আগষ্ট: হাঙরকে সাধারণত সমুদ্রের অন্যতম ভয়ংকর শিকারি প্রাণী হিসেবেই দেখা হয়। তবে এবার সেই হাঙরই হয়ে উঠতে পারে হারিকেনের পূর্বাভাসের গুরুত্বপূর্ণ সহায়ক। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার…
মেলবোর্ন, ৯ আগষ্ট- দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের প্রায় ৮০ বছর পর আবারও সামরিক সক্ষমতা বাড়ানোর পথে হাঁটছে জার্মানি ও জাপান। রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা,…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



