বাংলাদেশ

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩

  • 9:58 pm - April 06, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির আমিরসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

রোববার (৬ এপ্রিল) সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে এবং কুতুপালং মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন। তিনি রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির। নিহত অন্য দুজন হলেন- প্রতিপক্ষ মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সবাই আপন চাচাতো ভাই-বোন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের একটি জায়গা নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে সংঘর্ষ শুরু হয়। এসময় পাল্টা-পাল্টি হামলা ও এলোপাতাড়ি কুপিয়ে উভয়পক্ষের অনেকে আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, জমির সীমানা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। কয়েকদিন ধরে এই নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। আজকে সেটি বড় আকারে পরিণত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ গণমাধ্যমকে বলেন, কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংঘর্ষে জড়িত অন্যদের চিহ্নিত করে তাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

এই শাখার আরও খবর

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au