সর্বশেষ

দেশ-বিদেশের বাংলাদেশি লেখকদের জন্য

বাংলা একাডেমির লেখক অভিধানে অন্তর্ভুক্তির আবেদন

  • 1:40 am - August 10, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
বাংলা একাডেমির লেখক অভিধানে অন্তর্ভুক্তির আবেদন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট: বাংলা একাডেমির লেখক অভিধানের পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অভিধানে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশি লেখকদের, প্রবাসী বাংলাদেশি সহ, কাছ থেকে তথ্য আহ্বান করেছে বাংলা একাডেমি। আগ্রহী লেখকদের আগামী ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে নির্ধারিত গুগল ফর্মে তথ্য জমা দিতে হবে।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তি অনুযায়ী, লেখক অভিধানে অন্তর্ভুক্তির জন্য আবেদনকারীকে ৩১ ডিসেম্বর ১৯৯০-এর মধ্যে জন্মগ্রহণকারী হতে হবে। পাশাপাশি তাঁর অন্তত তিনটি মানসম্পন্ন প্রকাশিত গ্রন্থ থাকতে হবে। আগের সংস্করণে যেসব লেখকের নাম অন্তর্ভুক্ত রয়েছে, তাঁরাও তথ্য হালনাগাদ করে নতুন করে জমা দিতে পারবেন।

আবেদনের সময় লেখকের জীবন বৃত্তান্তের বিভিন্ন তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে নাম, পিতা-মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, জন্মস্থান, জন্মতারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের তথ্য।

এ ছাড়া প্রকাশিত গ্রন্থের নাম, প্রকাশক, প্রকাশের সময়কাল ও বিষয় উল্লেখ করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাওয়া পুরস্কারের তথ্যও আবেদনে দেওয়ার সুযোগ রয়েছে।

তথ্যের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের অনুলিপি, প্রকাশিত গ্রন্থের ইনডেক্স পেজের অনুলিপি এবং সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো তথ্য বা প্রমাণক সরাসরি জমা দেওয়া যাবে না। নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমেই সব তথ্য পাঠাতে হবে।

আগ্রহী লেখকদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণ দিয়ে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই: ইইউ রাষ্ট্রদূত

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা দলটির রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত…

ডাকসু নেতা মিনহাজের গ্রামের বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে…

আবারও এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আবারও ফিরেছেন কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। সোমবার রাতে কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত…

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি, পাঁচজন গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।…

অস্ট্রেলিয়ার ২৫ সংবাদমাধ্যমে অর্থায়ন বন্ধ করছে গুগল

অস্ট্রেলিয়ার ২৫টি সংবাদমাধ্যমের সঙ্গে করা বাণিজ্যিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। আগামী ৩১ ডিসেম্বর থেকে এসব সংবাদমাধ্যমে অর্থায়ন বন্ধ হয়ে যাবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী…

গোপালগঞ্জে বিজিবির অভিযান ঘিরে উত্তেজনা, দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর বাধা

গোপালগঞ্জ সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যরাতে শতাধিক বিজিবি সদস্যের অভিযানের খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au