প্রবাস দর্পন

স্বজনের খোঁজ নেই, মালয়েশিয়ার মর্গে ১৫ দিন ধরে বাংলাদেশির লাশ

কুয়ালালামপুরে আটকে আছে মরদেহ

  • 5:38 am - August 10, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
স্বজনের খোঁজ নেই, মালয়েশিয়ার মর্গে ১৫ দিন ধরে বাংলাদেশির লাশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্টঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালের মর্গে ১৫ দিন ধরে পড়ে আছে বাংলাদেশি নাগরিক দীন মোহাম্মদের মরদেহ। অনেক চেষ্টা করেও তাঁর স্বজনদের সন্ধান না পাওয়ায় এখনো মরদেহটি দেশে পাঠানো সম্ভব হয়নি।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীন মোহাম্মদ মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর কর্মস্থলের বাংলাদেশি মালিক ও সহকর্মীরাও স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছেন, যাতে অন্তত কেউ তাঁর মরদেহ গ্রহণ করতে পারেন।

কর্মস্থল সূত্রে জানা গেছে, দীন মোহাম্মদ প্রায় ২০ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। পাসপোর্টের তথ্য অনুযায়ী, তাঁর বাবার নাম আব্দুল হক এবং মায়ের নাম সুক্কুরের নেসা। স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে রাজা বাড়ি, কুমিল্লা সদর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। তাঁর জন্ম ১৯৭৫ সালের ২ মার্চ। দীন মোহাম্মদের কর্মস্থলের বাংলাদেশি সুপারভাইজার মো. মোস্তফা আহমদ জানান, মৃত্যুর মাত্র ১৯ দিন আগে তিনি ওই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন।

মোস্তফা আহমদ বলেন, ২৫ জুলাই রাতে দীন মোহাম্মদ কর্মস্থলের থাকার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতে গোসলখানায় গেলে ভোরে অন্যরা তাঁকে সেখানে পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।

মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তবে পাসপোর্টে থাকা তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়নি। কর্মস্থলের পক্ষ থেকে কুয়ালালামপুরে বাংলাদেশ মিশন, পাসপোর্টে উল্লেখ করা ঠিকানার কুমিল্লার উপজেলা প্রশাসন এবং ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত দীন মোহাম্মদের কোনো স্বজনের সন্ধান মেলেনি।

এদিকে মালয়েশিয়ার হাসপাতাল ও পুলিশ দ্রুত মরদেহটি নেওয়ার জন্য তাগাদা দিচ্ছে। পাসপোর্টে উল্লেখ করা কুমিল্লার এলাকার চেয়ারম্যান ফরিদ উদ্দিনও জানিয়েছেন, স্থানীয়ভাবে খোঁজ করেও দীন মোহাম্মদ নামের ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। কুয়ালালামপুরের বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, দীন মোহাম্মদের মৃত্যুর তথ্য তারা পেয়েছেন। তাঁর স্বজন বা অভিভাবক খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, স্বজনের সন্ধান পাওয়া গেলে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তবে শেষ পর্যন্ত কোনো স্বজন বা অভিভাবকের সন্ধান না পাওয়া গেলে দীন মোহাম্মদের মরদেহ মালয়েশিয়াতেই বেওয়ারিশ হিসেবে দাফন করতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কোনো ভাবেই স্বজনের সন্ধান পাওয়া না গেলে মরদেহ গ্রহণের জন্য কাউকে না কাউকে পাওয়া প্রয়োজন। শেষ পর্যন্ত কাউকে পাওয়া না গেলে কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা নিতে হবে।

এই শাখার আরও খবর

শাহজালালে ৫৬ লাখ টাকার স্বর্ণ, সিগারেট ও অন্যান্য পণ্য জব্দ

মেলবোর্ন, ১০ আগষ্টঃ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৫৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, সিগারেট, ‘গৌরী ক্রিম’ ও মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা…

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, ফের মহাসড়ক অবরোধ

মেলবোর্ন, ১০ আগষ্টঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাসের ধাক্কায় নিহত হওয়ার পর দ্বিতীয় দফায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) রাত…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

মেলবোর্ন, ১০ আগষ্টঃ সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত সাত প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) এ অগ্নিকাণ্ডের ঘটনা…

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা প্রস্তুত: জেলেনস্কি

মেলবোর্ন, ১০ আগষ্টঃ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট…

আকাশ প্রতিরক্ষায় বড় অগ্রগতি, ‘কুশা’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় স্বনির্ভরতার পথে ভারত

মেলবোর্ন,১০ আগষ্ট: ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘কুশা’র প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ…

কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা

মেলবোর্ন,১০ আগষ্ট: দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একে একে চারটি ডিম ছুড়ে মেরেছেন বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা। শনিবার পার্লামেন্ট অধিবেশন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au