বাংলাদেশ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

  • 3:49 pm - August 10, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এবারের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

প্রকাশিত ফল অনুযায়ী, ২০২৬ সালে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। গত বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন, নির্ধারিত ওয়েবসাইট ও মুঠোফোনে এসএমএসের পাশাপাশি পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।

ফল প্রকাশের পর দুপুর থেকে পরীক্ষার্থীরা অনলাইনে ফল দেখতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন।

এ ছাড়া মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের সংক্ষিপ্ত নাম, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে নির্ধারিত নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।

ফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল জানার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস করতে দেখা গেছে।

এবারের ফলাফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় শিক্ষা খাতে ফলাফলের প্রবণতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ফলাফলের বিভিন্ন দিক বিশ্লেষণ করে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।

এই শাখার আরও খবর

‘মৃত্যুর আগে একবার ছেলেকে দেখতে চাই’: প্রধানমন্ত্রীর কাছে চিন্ময় দাসের অসুস্থ মায়ের আকুতি

মেলবোর্ন, ১০ আগষ্ট- বাংলাদেশে কারাবন্দি হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একবার দেখার সুযোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেগঘন আবেদন জানিয়েছেন তাঁর অসুস্থ…

মিয়ানমারে সু চির নিঃশর্ত মুক্তির দাবি প্রত্যাখ্যান করল জান্তা সরকার

মেলবোর্ন, ১০ আগষ্ট- মিয়ানমারের সামরিক-সমর্থিত প্রশাসন আটক সাবেক নেত্রী অং সান সু চির নিঃশর্ত মুক্তির জন্য আসিয়ানের নতুন করে জানানো দাবিকে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে…

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

মেলবোর্ন, ১০ আগষ্ট:  ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার…

একাদশ শ্রেণিতে ভর্তি কীসের ভিত্তিতে হবে, জানালেন শিক্ষামন্ত্রী

মেলবোর্ন, ১০ আগষ্ট: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি শুরু হচ্ছে। শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি আগের মতোই এসএসসি ও…

মানবিক বিভাগে ১০০ ছাত্রের ৫৯ জনই ফেল

মেলবোর্ন, ১০ আগষ্ট: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে ছাত্রদের ফলাফলে বড় ধরনের অবনমন দেখা গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা…

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত

মেলবোর্ন, ১০ আগষ্ট: রাজনৈতিক টানাপোড়েনের কারণে আবারও পিছিয়ে যেতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ। আগামী সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এখনো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au