বাংলাদেশ

মানবিক বিভাগে ১০০ ছাত্রের ৫৯ জনই ফেল

  • 6:28 pm - August 10, 2026
  • পঠিত হয়েছে:২২ বার
মানবিক বিভাগে ১০০ ছাত্রের ৫৯ জনই ফেল।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে ছাত্রদের ফলাফলে বড় ধরনের অবনমন দেখা গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মানবিক বিভাগে ছেলেদের পাসের হার মাত্র ৪১ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ এ বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া প্রতি ১০০ জন ছাত্রের মধ্যে প্রায় ৫৯ জনই পাস করতে পারেনি। একই বিভাগে ছাত্রীদের পাসের হার ৫৪ দশমিক ৩৮ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের তিনটি বিভাগের মধ্যে মানবিক বিভাগেই ছাত্রদের পাসের হার সবচেয়ে কম। এ বিভাগে ছাত্রীদের ফল তুলনামূলকভাবে ভালো হলেও তাদেরও পাসের হার ৫৪ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ মানবিক বিভাগে প্রতি ১০০ জন ছাত্রীর মধ্যে প্রায় ৪৬ জন পরীক্ষার্থী পাস করতে পারেনি।

মানবিক বিভাগে ছাত্র ও ছাত্রীদের পাসের হারের ব্যবধান দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৪ শতাংশীয় পয়েন্টে। ফলে একই বিভাগে ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল উল্লেখযোগ্যভাবে ভালো হয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগের তুলনায় বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের ফলাফল অনেক ভালো। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৩৯ শতাংশ এবং ছাত্রীদের ৮৩ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৯২ শতাংশ।

অর্থাৎ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের তিনটি বিভাগেই ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। তবে মানবিক বিভাগে ছেলে ও মেয়েদের ফলাফলের ব্যবধান সবচেয়ে বেশি। একই সঙ্গে ছাত্রদের পাসের হারও এই বিভাগেই সবচেয়ে নিচে নেমেছে।

এদিকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক ফলাফলেও পাসের হার কমেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। এরপর রয়েছে যশোর শিক্ষা বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

সব শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর সার্বিক পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।

ফলাফলে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও বড় পরিবর্তন দেখা গেছে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

এবারের ফলাফলের অন্যতম আলোচিত দিক হলো মানবিক বিভাগে ছাত্রদের কম পাসের হার। তিনটি সাধারণ বিভাগেই ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি হলেও মানবিক বিভাগে এ ব্যবধান সবচেয়ে স্পষ্ট। বিশেষ করে প্রতি ১০০ জন ছাত্রের মধ্যে প্রায় ৫৯ জনের অকৃতকার্য হওয়ার বিষয়টি এবারের এসএসসি ফলাফলে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

‘মৃত্যুর আগে একবার ছেলেকে দেখতে চাই’: প্রধানমন্ত্রীর কাছে চিন্ময় দাসের অসুস্থ মায়ের আকুতি

মেলবোর্ন, ১০ আগষ্ট- বাংলাদেশে কারাবন্দি হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একবার দেখার সুযোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেগঘন আবেদন জানিয়েছেন তাঁর অসুস্থ…

মিয়ানমারে সু চির নিঃশর্ত মুক্তির দাবি প্রত্যাখ্যান করল জান্তা সরকার

মেলবোর্ন, ১০ আগষ্ট- মিয়ানমারের সামরিক-সমর্থিত প্রশাসন আটক সাবেক নেত্রী অং সান সু চির নিঃশর্ত মুক্তির জন্য আসিয়ানের নতুন করে জানানো দাবিকে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে…

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

মেলবোর্ন, ১০ আগষ্ট:  ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার…

একাদশ শ্রেণিতে ভর্তি কীসের ভিত্তিতে হবে, জানালেন শিক্ষামন্ত্রী

মেলবোর্ন, ১০ আগষ্ট: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি শুরু হচ্ছে। শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি আগের মতোই এসএসসি ও…

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত

মেলবোর্ন, ১০ আগষ্ট: রাজনৈতিক টানাপোড়েনের কারণে আবারও পিছিয়ে যেতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ। আগামী সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এখনো…

টাইফুন ডলফিনের তাণ্ডবে চীনে ঘরছাড়া ১০ লাখ মানুষ, বন্যা-ভূমিধসের শঙ্কা

মেলবোর্ন, ১০ আগষ্ট: শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাতে চীনের পূর্বাঞ্চলে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে অঞ্চলটির যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au