বাংলাদেশ

একাদশ শ্রেণিতে ভর্তি কীসের ভিত্তিতে হবে, জানালেন শিক্ষামন্ত্রী

  • 7:50 pm - August 10, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি শুরু হচ্ছে। শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি আগের মতোই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এবারও আগের নিয়মই অনুসরণ করা হবে। অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীরা যে নম্বর ও জিপিএ অর্জন করবে, তার ভিত্তিতেই কলেজে ভর্তির জন্য আবেদন ও শিক্ষার্থী নির্বাচন করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় নতুন কোনো পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরোনো মার্ক বা জিপিএভিত্তিক পদ্ধতিতেই শিক্ষার্থীদের কলেজে ভর্তি করা হবে। ফলে এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীরা পছন্দের কলেজে ভর্তির ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি সুযোগ পাবেন।

এর আগে সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফলের প্রয়োজনীয় নথি শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ, আবেদনের সময়সূচি এবং কলেজ নির্বাচনের পদ্ধতি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। তবে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভর্তি প্রক্রিয়ার মূল ভিত্তি এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলই থাকছে।

ফলে শিক্ষার্থীদের কলেজ পছন্দের ক্ষেত্রে নিজেদের অর্জিত ফল, জিপিএ এবং সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত আসনসংখ্যার বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হবে।

এই শাখার আরও খবর

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au