বাংলাদেশ

টঙ্গীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

  • 2:08 pm - April 07, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
টঙ্গীতে এক কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের এক কলেকছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। নাফিস হোসেন ভুঁইয়া নিলয় (২৯) নামে একজনকে প্রধান আসামি করে তার বোনসহ দুজনের বিরুদ্ধে এই মামলা করেন ভিকটিম।

রবিবার (৬ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানায় এই মামলা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম টঙ্গী সরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী।

 কলেজে যাওয়া-আসার সময় স্থানীয় মোক্তার বাড়ি রোড এলাকার মৃত জাকিরুল হোসেন ভুঁইয়ার ছেলে নিলয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
২০২৪ সালের ২২ অক্টোবর নিলয় বিয়ের কথা বলে ভিকটিমকে তার খালি বাসায় নিয়ে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে গেলে ভিকটিম নিলয়কে বিয়ের জন্য চাপ দেয়। চলতি বছর ৬ জানুয়ারি নিলয় টঙ্গীর এশিয়া জেনারেল হাসপাতালে নিয়ে টেবলেটের মাধ্যমে বাচ্চা নষ্ট করে ফেলে।

এরপর নিলয় ও তার বোন মৌ আক্তার বিয়ের ব্যবস্থা না করে নানা ধরনের টালবাহানা করতে থাকে। অবশেষে বিয়ে না করায় আসামি নিলয় ও তার বোন মৌ আক্তারের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন ভিকটিম।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান সংবাদটি নিশ্চিত করে বলেন মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এই শাখার আরও খবর

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

হরিদাসকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

মেলবোর্ন, ২১ জুলাই: গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণ উদ্যোগের উদ্যোক্তা হিসেবে আলোচনায় আসা হরিদাস চন্দ্র (তরণী দাস) চেক জালিয়াতির একটি মামলায় এক বছরের বিনাশ্রম…

চিরন্তন ডাক

মেলবোর্ন, ২১ জুলাই:  বাএই ডাক সত্যের, এই ডাক জাগরণের, এই ডাক ভালোবাসা আর দেশপ্রেমের। রক্তে কেনা মাটি ডাকছে আয় কাছে, ঘরে বসে থাকার সময় আজ…

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি

মেলবোর্ন, ২১ জুলাই: বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক ভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ২০২৪ সালের আন্দোলন সংক্রান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au