বাংলাদেশ

দিল্লিতে ভারতীয় দূত

হঠাৎ কী বার্তা নিয়ে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী?

তিন বৈঠকের পর দিল্লি যাত্রা

  • 5:32 am - August 11, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
হঠাৎ কী বার্তা নিয়ে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী? ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ আগষ্টঃ  এক দিনের ব্যবধানে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের তিন প্রতিনিধির সঙ্গে বৈঠক করে নয়াদিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

সোমবার দুপুরে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় দূত। এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।

ভারতীয় দূতের দিল্লি যাওয়ার তথ্য দিয়ে ঢাকার নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে অনুষ্ঠিত তিনটি বৈঠক থেকে পাওয়া বার্তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত জানাতেই হয়তো দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী। সেখানে তিনি বাংলাদেশ সরকারের অবস্থান ও মনোভাব সম্পর্কে নিজ দেশের সদর দপ্তরকে অবহিত করতে পারেন।

তবে দীনেশ ত্রিবেদীর দিল্লি যাওয়া নিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিক ভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব শুরুর প্রায় দেড় মাসের মাথায় সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এমন সময়ে তিনি বাংলাদেশের শীর্ষ পর্যায়ে ধারাবাহিক বৈঠক করলেন, যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লির প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যাকাণ্ডের আসামিদেরও প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে।

খলিলুর রহমান আরও জানান, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য যে সহায়ক পরিবেশ প্রয়োজন, সেটিও ভারতীয় হাইকমিশনারের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

শেখ হাসিনার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশের সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের নেতা একসঙ্গে বসলে আলোচনা হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন ইস্যু থাকবেই। তবে মানুষের মূল প্রত্যাশা ভালো সম্পর্ক।

এর আগে গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের প্রায় এক মাস পর গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে ভারত।

নতুন দায়িত্বে যোগ দিতে গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর তাঁর আকস্মিক দিল্লি সফর তাই কূটনৈতিক মহলে নানা আলোচনা তৈরি করেছে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে খলিলুর রহমানের দায়িত্ব: মাসে ২০ হাজার ডলার বাড়িভাড়া, দৈনিক ভাতা ৪২০ ডলার

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য খলিলুর রহমানকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে ম্যানহাটনে বাসার…

আদাবরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর

ঢাকার আদাবরে একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল…

দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার দুটি প্রধান শহরে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার রাত ও রোববার…

এমবাপ্পের মাঠে ফেরার অপেক্ষা, কবে ফিরছেন তিনি

কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর চলমান ফিফা উইন্ডোতে…

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

মোল্লাহাটে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরের পাড় থেকে মুসলিমা (৭) নামে এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au