খেলা

ধর্ষণের অভিযোগ

মেডিক্যালছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোড়েল গ্রেপ্তার

  • 5:02 am - August 13, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
মেডিক্যালছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোড়েল গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগস্ট: ধর্ষণ, শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ভারতের ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক মেডিক্যালছাত্রীর করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং বিষয়টি তদন্তাধীন।

ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ অভিষেক পোড়েল সর্বশেষ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানেরও সতীর্থ ছিলেন তিনি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের বাসিন্দা অভিষেক নিজেও বাঙালি।

নর্থইস্ট লাইভের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ জুন হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করেন ওই মেডিক্যালছাত্রী। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।

অভিযোগকারী দাবি করেন, অভিষেকের সঙ্গে তার সম্পর্ক ছিল। গত বছর তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। একপর্যায়ে অভিষেক সম্পর্কের কথা অস্বীকার করেন এবং তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপরই ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগে আরও বলা হয়েছে, চলতি বছরের ২ এপ্রিল দিল্লিতে ওই তরুণীকে শারীরিকভাবে নির্যাতন ও আটকে রাখা হয়। এ সময় তাকে খাবার দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা নিতে হয়।

অভিষেকের চন্দননগরের বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে ওই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাটি আদালতে যাওয়ার পর গত ২০ জুলাই পুলিশকে অভিষেক পোড়েলকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এরপর পুলিশ তাকে খুঁজতে অভিযান জোরদার করে। শেষ পর্যন্ত গতকাল রাতে দমদম এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে হুগলিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

অভিষেকের বিরুদ্ধে ধর্ষণ, ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনেও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। অভিষেক পোড়েল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে বলেছিলেন, তিনি ভালো খেলছেন বলেই তার বিরুদ্ধে এসব কথা ছড়ানো হচ্ছে।

অভিষেক ২০২১-২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। সর্বশেষ মৌসুমে দলের হয়ে চার ইনিংসে ১০৮ রান করেন। ২০২৩ ও ২০২৫ মৌসুমে দিল্লি ক্যাপিটালসে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের সতীর্থও ছিলেন তিনি।

তবে গুরুতর অভিযোগে গ্রেপ্তারের পর অভিষেক পোড়েলের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। মামলার অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

এই শাখার আরও খবর

হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অভিযান শুরু হতে পারে। অভিযানে স্থলভাগে…

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের স্টিল কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসের ত্রুটিতে গলিত লোহা ছিটকে দগ্ধ হওয়ার ঘটনায় চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বরের ওই…

অর্থনীতিতে একাধিক চ্যালেঞ্জের কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি বর্তমানে একাধিক অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর…

ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসের সাক্ষী হলো ভারতীয় ফুটবল। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে। ম্যাচে ভারত কয়েকটি…

ঢাকায় পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ছিনতাই

ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে দেশে ফিরেছিলেন ওমার ফারুক। সঙ্গে ছিল দীর্ঘ প্রবাসজীবনের সঞ্চয়, ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম…

পাকিস্তান বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL) এবারের আসরে বাংলাদেশ চ্যাম্পিয়নসের প্রথম ম্যাচ স্থগিত করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়নসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au