বাংলাদেশ

পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

  • 1:15 am - November 28, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
রাজধানীতে সতর্ক অবস্থায় পুলিশ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের বক্সসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের এলজিইডি ভবন, ভূমি কার্যালয়সহ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সংবাদমাধ্যম কালের কণ্ঠকে বলেন, পুলিশ বক্সগুলোর নিরাপত্তা জোরদার এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের নিয়মিত দায়িত্ব। তিনি বলেন, ‘আমাদের পুলিশ বক্সগুলোর নিরাপত্তা জোরদার, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের রুটিন কাজ। এটা নতুন কিছু নয়। নগরের নিরাপত্তায় আমরা আমাদের সদস্যদের সব সময় প্রস্তুত রাখছি।’

সিএমপি সূত্রে জানা গেছে, সম্প্রতি নগরের এলজিইডি ভবন ও ভূমি কার্যালয়ে হামলার ঘটনার পর থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি পুলিশের টহল ও সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচলাইশ আবাসিক এলাকার পৈতৃক নিবাস, এলজিইডি ভবন এবং চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

এদিকে সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর স্থলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে শামসুল হককে।

দায়িত্ব গ্রহণের পর শামসুল হক গণমাধ্যমকে বলেন, ডিসেম্বর মাস ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে শুক্রবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার মুসাফিরখানা মসজিদ থেকে জুমার নামাজের পর আওয়ামী লীগের অনুসারীরা একটি মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে মিছিলকারীরা তিনটি সড়কে ভাগ হয়ে সরে যান।

এ ঘটনায় ২০ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং নগরে মিছিল থেকে আটকের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সতর্কতা আরও বেড়েছে। সিএমপি জানিয়েছে, নগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন।

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি

খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…

ধারের টাকা চাইতেই হবিগঞ্জের কলেজ শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাসকে শোকজ

ওটিএন বাংলা রিপোর্ট :  হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার চার প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁদের একজন নির্মল চন্দ্র…

‘সীমান্তের কোনো এক গোপালগঞ্জ দিয়ে ফিরবেন হাসিনা, বাধা দেওয়ার সাহস দেখাবে না প্রশাসন’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে বিমানপথের পাশাপাশি স্থলসীমান্তের একাধিক বিকল্প বিবেচনা করছে আওয়ামী লীগ। দলটির…

পোশাকবাজারে অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে আন্তর্জাতিক পোশাকবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের তৈরি…

পাঁচ হাজার নয়, টুঙ্গিপাড়ায় সহিংসতা মামলায় ১৩ হাজার আসামি

ওটিএন বাংলা রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মামলায় ১৩ হাজার ৩৪ জনকে…

এবার ফেনীর শ্যামা কালী মন্দিরে চুরি, ৫ লাখ টাকার স্বর্ণালংকার লুটপাট

ওটিএন বাংলা রিপোর্ট : ফেনীর ফুলগাজীতে শ্যামা কালী মন্দিরের গেট ও তালা ভেঙে প্রতিমার স্বর্ণ ও রুপার অলংকারসহ বিভিন্ন সামগ্রী চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au