বাংলাদেশ

পাঁচ হাজার নয়, টুঙ্গিপাড়ায় সহিংসতা মামলায় ১৩ হাজার আসামি

  • 12:29 am - November 28, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
পুড়িয়ে দেওয়া হয় টুঙ্গিপাড়া থানা। ছবি : সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মামলায় ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৩ হাজার জনই অজ্ঞাতপরিচয়। টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের মামলায় আট হাজার এবং নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির মামলায় পাঁচ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ এবং ২৩ নভেম্বর বিজিবির নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের মামলার তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং বিজিবির মামলার তদন্ত কর্মকর্তা মো. শুকুর আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

থানায় হামলা, লুট অস্ত্র-গোলাবারুদ

পুলিশের করা মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আট হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করে।

একপর্যায়ে হামলাকারীরা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। একই সঙ্গে থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি যানবাহনসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার ক্ষয়ক্ষতির বিবরণীতে বলা হয়েছে, অস্ত্রাগার থেকে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল লুট করা হয়েছে।

এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় রয়েছে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

বিজিবির মামলায় পাঁচ হাজার অজ্ঞাত আসামি

অন্যদিকে, নিলফা খালেক বাজার এলাকায় সহিংসতার ঘটনায় বিজিবির করা মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সংঘবদ্ধ একটি দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে সাধারণ ও গুরুতর জখম করা হয়। পাশাপাশি সরকারি যানবাহনে অগ্নিসংযোগ ও সরকারি মালামাল ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের মামলার বিবরণীতে থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। তবে এসব মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ক্যাপশন :
পুড়িয়ে দেওয়া হয় টুঙ্গিপাড়া থানা। ছবি : সংগৃহীত

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি

খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…

ধারের টাকা চাইতেই হবিগঞ্জের কলেজ শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাসকে শোকজ

ওটিএন বাংলা রিপোর্ট :  হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার চার প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁদের একজন নির্মল চন্দ্র…

‘সীমান্তের কোনো এক গোপালগঞ্জ দিয়ে ফিরবেন হাসিনা, বাধা দেওয়ার সাহস দেখাবে না প্রশাসন’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে বিমানপথের পাশাপাশি স্থলসীমান্তের একাধিক বিকল্প বিবেচনা করছে আওয়ামী লীগ। দলটির…

পোশাকবাজারে অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে আন্তর্জাতিক পোশাকবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের তৈরি…

পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের বক্সসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের এলজিইডি ভবন, ভূমি কার্যালয়সহ কয়েকটি স্থাপনা লক্ষ্য…

এবার ফেনীর শ্যামা কালী মন্দিরে চুরি, ৫ লাখ টাকার স্বর্ণালংকার লুটপাট

ওটিএন বাংলা রিপোর্ট : ফেনীর ফুলগাজীতে শ্যামা কালী মন্দিরের গেট ও তালা ভেঙে প্রতিমার স্বর্ণ ও রুপার অলংকারসহ বিভিন্ন সামগ্রী চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au