তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
মেলবোর্ন, ১৩ আগষ্ট- তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসায় তিনি…
মেলবোর্ন, ১৩ আগস্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর তাদের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান।
বুধবার (১২ আগস্ট) পৃথক দুটি নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে হল কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার রাতে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত দুই শিক্ষার্থীর আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও কী ব্যবস্থা নেওয়া যায়, তা পর্যালোচনা করা হচ্ছে।
হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ তার ফেসবুক পোস্টে দাবি করেন, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে তাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তবে অভিযোগ ওঠা এক শিক্ষার্থী গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত এবং এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নন। অন্য শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে একই ধরনের অভিযোগে এক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটে। পরে তাকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এ ছাড়া সম্প্রতি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের হল সংসদের এক নেতার কক্ষে থাকা দুই অতিথির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীর সিট সাময়িকভাবে বাতিল করেছিল হল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au