দিলীপ কুমার আগরওয়ালা। ছবি : সংগৃহীত
দুর্গাপূজার অষ্টমীর দিনে রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলার সূত্র ধরে সংস্থাটির অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তারের অনুরোধ জানায় সিআইডি। পরে ডিবি তাকে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে।
এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় থেকে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ ছাড়া জুলাইয়ের আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোর হত্যার ঘটনায় দায়ের করা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।