বিজ্ঞান ও প্রযুক্তি

সাইবার হামলা

এআইভিত্তিক সাইবার হামলার মুখে তাইওয়ান

সরকারি সংস্থায় আক্রমণ

  • 11:41 pm - August 13, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
এআইভিত্তিক সাইবার হামলার মুখে তাইওয়ান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট: তাইওয়ানের সরকারি সংস্থা গুলোতে গত জুলাইয়ে বিদেশি উৎস থেকে এআইনির্ভর সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয়। তবে আক্রান্ত সংস্থাগুলো সফলভাবে হামলা শনাক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

তাইওয়ানের ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, জুলাইয়ে সরকারি সংস্থা গুলোকে লক্ষ্য করে অস্বাভাবিক সাইবার হামলা শনাক্ত করে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ ইউনিট। ২০ জুলাই থেকে বিষয়টি তদন্তের পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অব সাইবার সিকিউরিটি কয়েক দফা সতর্কবার্তা জারি করে। তদন্তে দেখা যায়, হামলাগুলোর পেছনে বিদেশি উৎসের স্পষ্ট বৈশিষ্ট্য ছিল। হ্যাকাররা প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি এআই এজেন্ট ব্যবহার করে সমন্বিত ভাবে হামলা চালায়। অর্থাৎ প্রচলিত ও এআইনির্ভর কৌশলের সমন্বয়ে একটি হাইব্রিড পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

তাইওয়ানের মন্ত্রণালয় জানিয়েছে, হামলার উৎস, পদ্ধতি ও সম্ভাব্য প্রভাব বিস্তারিতভাবে তদন্ত করা হয়েছে। আক্রান্ত সরকারি সংস্থাগুলো পর্যায়ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। নতুন ধরনের এআইনির্ভর সাইবার হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক নির্দেশিকা তৈরির পাশাপাশি সরকারি সংস্থাগুলোর সিস্টেম পর্যবেক্ষণও জোরদার করা হয়েছে।

তবে হামলার জন্য সরাসরি চীনকে দায়ী করেনি তাইওয়ান। দেশটির দাবি, চীন দীর্ঘদিন ধরে সামরিক চাপ, ভুল তথ্য প্রচার ও সাইবার হামলাসহ বিভিন্ন ধরনের ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ কৌশল ব্যবহার করে আসছে। তাইওয়ানের ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছর দেশটির হাসপাতাল, ব্যাংকসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনভিত্তিক সাইবার হামলা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেড়েছিল। প্রতিদিন গড়ে ২৬ লাখ ৩০ হাজার সাইবার আক্রমণ শনাক্ত হওয়ার কথাও জানিয়েছিল সংস্থাটি।

এদিকে তাইওয়ানের সরকারি বক্তব্যের এক দিন আগে ইসরায়েল ভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ড্রিম এআইনির্ভর একটি সাইবার গুপ্তচরবৃত্তি অভিযানের তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির দাবি, এআই এজেন্টের সমন্বয়ে পরিচালিত ওই অভিযানে এশিয়ার একটি সরকারের কর্মকর্তাদের কাছ থেকে পাসওয়ার্ড ও গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। তদন্তে চুরি হওয়া তথ্যের মধ্যে তাইওয়ানের সরকারি সংস্থার সংশ্লিষ্টতাও পাওয়া যায় বলে জানায় প্রতিষ্ঠানটি।

ড্রিমের তথ্য অনুযায়ী, হ্যাকাররা মাত্র চার দিনের মধ্যে তাইওয়ানের বিচার মন্ত্রণালয়ের কর্মীদের তথ্য সংগ্রহ এবং একটি পারমাণবিক নিরাপত্তা সংস্থার সিস্টেমের দুর্বলতা শনাক্ত করার চেষ্টা করে।

সাইবার নিরাপত্তা গবেষকদের মতে, এআইনির্ভর হামলার সবচেয়ে বড় ঝুঁকি হলো এর গতি ও পরিসর। আধুনিক এআই মডেল ব্যবহার করে হ্যাকাররা দ্রুত লক্ষ্যবস্তুর তথ্য সংগ্রহ, কোড বিশ্লেষণ এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা শনাক্ত করতে পারছে। ফলে প্রচলিত সাইবার হামলার তুলনায় এ ধরনের আক্রমণ আরও দ্রুত ও বিস্তৃত হতে পারে।

তবে বিশেষজ্ঞদের মতে, এসব হামলা এখনো পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। লক্ষ্য নির্বাচন, উদ্দেশ্য নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দক্ষ মানব অপারেটরের ভূমিকা এখনো প্রয়োজন হয়। অর্থাৎ এআই হামলাকারীদের সক্ষমতা বাড়ালেও এর পেছনে মানুষের নিয়ন্ত্রণ এখনো গুরুত্বপূর্ণ।

তাইওয়ানের সাম্প্রতিক ঘটনা দেখিয়ে দিচ্ছে, রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়; বরং এটি ইতিমধ্যে বাস্তব নিরাপত্তা চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au