বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা
মেলবোর্ন, ১৪ আগষ্ট- বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বা একিউআইএস নিজেদের কার্যক্রম বিস্তারের জন্য নতুন সেল গঠনের চেষ্টা করছে বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা…
মেলবোর্ন, ১৩ আগষ্ট: চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদীঘি পূর্ব করপোরেট শাখার ভল্ট থেকে কৌশলে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন এবং জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১০ আগস্ট ঘটনাটি ঘটলেও বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। এ ঘটনায় ওই দিনই অগ্রণী ব্যাংকের লালদীঘি পূর্ব করপোরেট শাখার জেনারেল ম্যানেজার বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন প্রায় এক বছর ধরে ব্যাংকের ভল্টে টাকা রাখার সময় ১ হাজার টাকার বান্ডিলের মধ্যে হিসাবের সঙ্গে মিল রেখে ১০০ টাকার নোট ঢুকিয়ে রাখতেন। এভাবে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ টাকা সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি ধরা পড়ার পর ৯ আগস্ট রাতে ব্যাংকের সহকর্মীরা কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ১০ আগস্ট কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
মামলাটি তদন্ত করছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন। তিনি জানান, এজাহারভুক্ত দুই আসামি কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au