অস্ট্রেলিয়া

অকালমৃত্যু

থাইল্যান্ডে মস্তিষ্কে রক্তক্ষরণে অস্ট্রেলিয়ান গলফার জেসিকা ব্যাংয়ের মৃত্যু

ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • 1:26 am - August 14, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
থাইল্যান্ডে মস্তিষ্কে রক্তক্ষরণে অস্ট্রেলিয়ান গলফার জেসিকা ব্যাংয়ের মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগস্ট: থাইল্যান্ডে একটি গলফ টুর্নামেন্টের বাছাই পর্বে অংশ নিতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণের পর মারা গেছেন অস্ট্রেলিয়ার উদীয়মান গলফার জেসিকা ব্যাং। অস্ট্রেলিয়ার ডব্লিউপিজিএ ট্যুর অব অস্ট্রালেশিয়া জানিয়েছে, ১৮ বছর বয়সী এই গলফার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জেসিকা ব্যাং ব্যাংককে কেএলপিজিএ ট্যুরের আন্তর্জাতিক বাছাইপর্বে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে ১ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ব্যাংককের সিনফাট রামিন্ত্রা হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

তার কাজিন সামার ও অ্যামেলিয়া জেসিকার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন। তারা জানিয়েছিলেন, জেসিকা নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন এবং পরিবারের সদস্যরা আশা করছিলেন, সুস্থ হয়ে উঠলে তাকে অস্ট্রেলিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হবে। পরে ডব্লিউপিজিএ ট্যুর অব অস্ট্রালেশিয়া এক বিবৃতিতে জেসিকার মৃত্যুর খবর নিশ্চিত করে। বিবৃতিতে তার পরিবার, বন্ধু এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

মৃত্যুর আগে অস্ট্রেলিয়ার গলফ অঙ্গনে দ্রুতই পরিচিতি তৈরি করেছিলেন জেসিকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে মাত্র পঞ্চম পেশাদার প্রতিযোগিতায় অংশ নিয়েই তিনি প্রথম পেশাদার শিরোপা জেতেন।

মস ভেলের ফোর্ড উইমেনস এনএসডব্লিউ ওপেন আঞ্চলিক বাছাইপর্বে জেসিকা শেষ রাউন্ডে আট আন্ডার পার ৬৫ স্কোর করে পাঁচ শটে শিরোপা জেতেন। পুরো প্রতিযোগিতায় তার স্কোর ছিল ১৩ আন্ডার পার। শেষ রাউন্ডে আটটি বার্ডি এবং ১৫তম হোলে একটি ঈগল করে তিনি নতুন কোর্স রেকর্ডও গড়েছিলেন।

শিরোপা জয়ের পর গলফ এনএসডব্লিউকে জেসিকা বলেছিলেন, এই সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত এবং জয়টি তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। গত বছরের নভেম্বরে পেশাদার গলফে পা রাখেন জেসিকা। এর আগে অপেশাদার পর্যায়েও তার সাফল্য ছিল উল্লেখযোগ্য। তিনি কুইন্সল্যান্ড অ্যামেচার শিরোপাও জিতেছিলেন।

তার কাজিনদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ডব্লিউপিজিএ ও কেএলপিজিএতে নিজের রুকি মৌসুমের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন জেসিকা। অল্প সময়ের মধ্যেই তিনি ‘রুকি ব্যাং’ নামে পরিচিতি পেয়েছিলেন। তার আকস্মিক মৃত্যু অস্ট্রেলিয়ার গলফ অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।

সুত্রঃ নিউজ ডট কম

এই শাখার আরও খবর

বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা

মেলবোর্ন, ১৪ আগষ্ট- বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বা একিউআইএস নিজেদের কার্যক্রম বিস্তারের জন্য নতুন সেল গঠনের চেষ্টা করছে বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা…

তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে ব্লাস্টের ৩ দাবি, মোমবাতি প্রজ্বালন

মেলবোর্ন, ১৪ আগস্ট: প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট…

স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো বসাতে চীনা প্রতিষ্ঠানের উদ্যোগ ঠেকিয়েছে নিউজিল্যান্ড

মেলবোর্ন, ১৪ আগস্ট- চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট একটি পর্যবেক্ষণ সংস্থা নিউজিল্যান্ডে স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো স্থাপনের চেষ্টা করেছিল। তবে সেই উদ্যোগ ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের…

খুলনায় মিষ্টির প্যাকেটে ফেনসিডিল, দুই কারবারির যাবজ্জীবন

মেলবোর্ন, ১৪ আগস্ট- খুলনায় মাদক মামলায় সিরাজ খাঁ ও হারুন অর রশিদ নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা…

জাপানি তরমুজ নিয়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক বিতর্ক

মেলবোর্ন, ১৪ আগস্ট- জাপানের প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বিশেষ জাতের তরমুজ নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের একটি কৌতুকপূর্ণ মন্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।…

কাজে গিয়ে আর বাড়ি ফেরেননি, মেশিনের ভেতর মিলল যুবকের মরদেহ

মেলবোর্ন, ১৪ আগস্ট- সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড হিলসে কর্মস্থল থেকে বাড়ি না ফেরায় ছেলেকে খুঁজতে গিয়ে মর্মান্তিক দৃশ্যের মুখোমুখি হয়েছেন এক বাবা। ২৬ বছর বয়সী কর্মী জশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au