খেলা

অস্ট্রেলিয়াতে প্রথম বাংলাদেশি তানজিদের সেঞ্চুরি

  • 4:43 pm - August 14, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
সেঞ্চুরির পর তানজিদ তামিম ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন তানজিদ তামিম। ডারউইন টেস্টে দারুণ ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই শতকের দেখা পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

নাথান লায়নের করা বল লং অফ দিয়ে ড্রাইভ করে এক রান নিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তানজিদ। সেঞ্চুরি পূর্ণ করতে তিনি খেলেছেন ১৮৮ বল। ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কা। এই সেঞ্চুরির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে নতুন ইতিহাস তৈরি করলেন তিনি।

এর আগে অস্ট্রেলিয়ায় টেস্টে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ৭৬ রান। ২০০৩ সালে হান্নান সরকার সেই ইনিংসটি খেলেছিলেন। ডারউইন টেস্টে ৭৭ রানে পৌঁছে হান্নান সরকারের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হন তানজিদ। এরপর সেঞ্চুরি করে সেই রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যান তিনি।

তানজিদের ইনিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি ছিল ৬২ রানে থাকা অবস্থায় পাওয়া জীবন। নাথান লায়নের বলে তার ক্যাচ ফেলে দেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ স্পিনার। সেই সুযোগ কাজে লাগিয়ে এরপর আর পেছনে ফিরে তাকাননি তানজিদ। ধৈর্য ধরে ব্যাট করে শেষ পর্যন্ত সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

তানজিদের দুর্দান্ত ব্যাটিংয়ে ডারউইন টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ২৩০ রান। এতে বাংলাদেশের লিড হয়েছে ৩২ রান।

তানজিদ তামিম ১৮৮ বলে ১০০ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গে ব্যাট করছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৭৪ বলে পাঁচটি চারের সাহায্যে ৫০ রানে অপরাজিত রয়েছেন। এটি টেস্ট ক্যারিয়ারে শান্তর ১৬তম ফিফটি।

দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ৯২ রানের জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে বাংলাদেশ। তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি শুধু ব্যক্তিগত মাইলফলক নয়, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসেও এটি হয়ে থাকল স্মরণীয় এক অধ্যায়।

এই শাখার আরও খবর

মুর্শিদাবাদে চার শিশুকে হাঁসুয়া দিয়ে কোপ, নিহত ৩, সংকটাপন্ন ১

মেলবোর্ন, ১৫ আগষ্ট- পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতিতে চার শিশুর ওপর ধারালো হাঁসুয়া নিয়ে হামলার ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও এক শিশু…

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু, ‘চরম অব্যবস্থাপনা ও অবহেলার ফল: জি-স্কপ

মেলবোর্ন, ১৫ আগষ্ট- চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য…

অস্ট্রেলিয়ার জিএসটি ব্যবস্থায় ২৩ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়, সমালোচনার মুখে সরকার

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়ার পণ্য ও সেবা কর বা জিএসটি বণ্টনব্যবস্থা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। দেশটির উৎপাদনশীলতা কমিশনের এক অন্তর্বর্তী পর্যালোচনায় বলা হয়েছে, ২০১৮…

শাহজালালের একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে বিমানে ৩১ রাউন্ড গুলি, দিল্লিতে ধরা পড়ল ব্যবসায়ীর ব্যাগ

মেলবোর্ন, ১৫ আগষ্ট- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলি নিয়ে একটি ব্যাগ কীভাবে বিমানে উঠল, তা নিয়ে গুরুতর প্রশ্ন…

আফগানিস্তানে ২৪ লাখ মেয়েকে মাধ্যমিক শিক্ষায় বাধা

মেলবোর্ন, ১৫ আগষ্ট- তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক…

ইরানে হামলার জন্য নিয়ে আসা মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ইরানের কাছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে একটানা ২৫০ দিনের বেশি সময় ধরে বসবাস করছেন হাজার হাজার মার্কিন সামরিক সদস্য, যেখানে তারা খাদ্যসংকট,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au