বিশ্ব

ইমরানের সঙ্গে দেখা না হলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখের সমাবেশ: আফ্রিদি

  • 10:16 pm - August 14, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৪ আগষ্ট: পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না দিলে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে ২০ লাখ মানুষের সমাবেশ করার ঘোষণা দিয়েছেন খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।

বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার আনুষ্ঠানিকভাবে ইমরান খানের সঙ্গে তাঁর বৈঠক নিশ্চিত না করা পর্যন্ত তিনি আর কারাগারে যাবেন না।

আফ্রিদি বলেন, ২৭ সেপ্টেম্বরের আগে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়া হলে ওই দিন ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করবেন তিনি। দিনটিকে কর্তৃপক্ষের জন্য একটি ‘দুঃস্বপ্ন’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কারাগারের বর্তমান পরিস্থিতি দেখে তাঁর মনে হয়েছে, কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে তাঁর সাক্ষাৎ করাতে আগ্রহী নয়। তাই বৃহস্পতিবারের সফরটিকেই ২৭ সেপ্টেম্বরের আগে তাঁর শেষ সফর হিসেবে উল্লেখ করেন তিনি।

ইমরানের সঙ্গে বৈঠকের অনুমতি না দেওয়া হলে পিটিআইয়ের ‘ডি-চক’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১০টা থেকে দেশজুড়ে সড়ক অবরোধের ঘোষণা দেন আফ্রিদি।

দলীয় কর্মীদের জাতীয় পতাকা ও পিটিআইয়ের পতাকা নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২২ সালের এপ্রিল থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার সঙ্গে যে আচরণ করা হচ্ছে, এই আন্দোলনের মাধ্যমে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

পিটিআইয়ের গণমাধ্যম শাখা জানিয়েছে, এরই মধ্যে বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। দলটির কর্মীরা বিভিন্ন সড়কের মোড়ে ইমরান খানের পক্ষে স্লোগান দেন।ইমরানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগও করেন আফ্রিদি।

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। ছবি: পিটিআইয়ের এক্স হ্যান্ডলের ভিডিও থেকে নেওয়া

তিনি বলেন, তিনজন বিচারকের দেওয়া আদেশ অনুযায়ী সপ্তাহে দুবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকার কথা। কিন্তু সেই আদেশ বাস্তবায়ন করা হচ্ছে না।

এর আগে ইসলামাবাদ হাইকোর্ট পরিবারের সদস্য ও আইনজীবীদের পাশাপাশি পিটিআই নেতাদের সঙ্গে ইমরানের সাক্ষাতের ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। তবে গত কয়েক মাসে এসব নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ পিটিআইয়ের।

আফ্রিদি বলেন, আদালতের আদেশ বাস্তবায়নের জন্য তাঁরা আবেদন করেছেন। কিন্তু আদালতও কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এমন পরিস্থিতিতে প্রতিবাদ করার অধিকার তাঁদের রয়েছে।

পাকিস্তানের বর্তমান সরকার ও প্রশাসন অকার্যকর হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী।

তিনি প্রধানমন্ত্রী কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এসব প্রতিষ্ঠান যদি কার্যকরভাবেই কাজ না করে, তাহলে জনগণের অর্থ অপচয় করে সেগুলো চালু রাখার কোনো অর্থ নেই।

আফ্রিদির দাবি, এমনকি সরকারের কয়েকজন মন্ত্রীও স্বীকার করছেন যে দেশের শাসনব্যবস্থা ভেঙে পড়েছে।

তিনি বলেন, পাকিস্তানের জনগণ তাদের সমস্যার সমাধান চায় এবং সেই সমাধান কেবল ইমরান খানই দিতে পারেন।

২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে সামনে রেখে পিটিআইয়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আফ্রিদি। তাঁর দাবি, ওই দিনের গণজাগরণে ২০ লাখের বেশি মানুষ অংশ নেবে।

তিনি আরও জানান, আগামী রোববার বান্নুতে রাজপথে একটি কর্মসূচি পালন করবে পিটিআই। তাঁর ভাষ্য, অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

আফ্রিদি বলেন, যে ব্যক্তি পাকিস্তানের জাতীয় পতাকা বা পিটিআইয়ের পতাকা বহন করবেন, তাঁকেই ইমরান খানের সমর্থক হিসেবে বিবেচনা করা হবে।

সূত্র-রয়টার্স

এই শাখার আরও খবর

মুর্শিদাবাদে চার শিশুকে হাঁসুয়া দিয়ে কোপ, নিহত ৩, সংকটাপন্ন ১

মেলবোর্ন, ১৫ আগষ্ট- পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতিতে চার শিশুর ওপর ধারালো হাঁসুয়া নিয়ে হামলার ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও এক শিশু…

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু, ‘চরম অব্যবস্থাপনা ও অবহেলার ফল: জি-স্কপ

মেলবোর্ন, ১৫ আগষ্ট- চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য…

অস্ট্রেলিয়ার জিএসটি ব্যবস্থায় ২৩ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়, সমালোচনার মুখে সরকার

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়ার পণ্য ও সেবা কর বা জিএসটি বণ্টনব্যবস্থা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। দেশটির উৎপাদনশীলতা কমিশনের এক অন্তর্বর্তী পর্যালোচনায় বলা হয়েছে, ২০১৮…

শাহজালালের একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে বিমানে ৩১ রাউন্ড গুলি, দিল্লিতে ধরা পড়ল ব্যবসায়ীর ব্যাগ

মেলবোর্ন, ১৫ আগষ্ট- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলি নিয়ে একটি ব্যাগ কীভাবে বিমানে উঠল, তা নিয়ে গুরুতর প্রশ্ন…

আফগানিস্তানে ২৪ লাখ মেয়েকে মাধ্যমিক শিক্ষায় বাধা

মেলবোর্ন, ১৫ আগষ্ট- তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক…

ইরানে হামলার জন্য নিয়ে আসা মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ইরানের কাছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে একটানা ২৫০ দিনের বেশি সময় ধরে বসবাস করছেন হাজার হাজার মার্কিন সামরিক সদস্য, যেখানে তারা খাদ্যসংকট,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au