খেলা

নতুন ঠিকানা

টটেনহ্যাম অধ্যায়ের ইতি, আতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা রোমেরো

২০৩১ পর্যন্ত চুক্তি

  • 1:46 am - August 16, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
টটেনহ্যাম অধ্যায়ের ইতি, আতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা রোমেরো। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: টটেনহ্যাম হটস্পারের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের ইতি টেনে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের সঙ্গে ২০৩১ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছে মাদ্রিদের ক্লাবটি।

রোমেরোর দলবদরের বিষয়টি শনিবার আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে আতলেতিকো মাদ্রিদ। চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা না হলেও ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে নিতে টটেনহ্যামকে প্রায় ৩ কোটি ৪২ লাখ পাউন্ড দিয়েছে আতলেতিকো, যা প্রায় ৪ কোটি ৬২ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের সমান।  টটেনহ্যামের হয়ে পাঁচ মৌসুম কাটানোর পর গত শুক্রবার সমর্থকদের উদ্দেশে বিদায়ী বার্তা দেন রোমেরো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্লাবটির সঙ্গে কাটানো সময় ও অর্জনের জন্য গর্ব প্রকাশ করে বিদায় নেন।

২০২১ সালে ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে ধারে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন রোমেরো। পরে তাঁর চুক্তি স্থায়ী করে ইংলিশ ক্লাবটি। পাঁচ মৌসুমে টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলেছেন তিনি। ডিফেন্ডার হয়েও এ সময়ে করেছেন ১৩ গোল।

তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের বিভিন্ন ঘটনাতেও আলোচনায় ছিলেন আর্জেন্টাইন এই তারকা। গত প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিকে টটেনহ্যাম যখন অবনমন এড়ানোর লড়াইয়ে ছিল, তখন এভারটনের বিপক্ষে দলের শেষ লিগ ম্যাচের আগে আর্জেন্টিনায় ফিরে স্বদেশি ক্লাব বেলগ্রানোর ম্যাচ দেখতে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে অবশ্য রোমেরোর সাফল্যের পাল্লা ভারী। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে ফাইনালে মাঠে নামেন এই ডিফেন্ডার।

এবার আতলেতিকো মাদ্রিদে কোচ দিয়েগো সিমিওনের অধীনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রোমেরো। কঠোর ও আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত সিমিওনের অধীনে তাঁর আগ্রাসী রক্ষণভঙ্গি দলটিকে কতটা শক্তিশালী করে, সেটিই এখন দেখার বিষয়।

এই শাখার আরও খবর

ট্যাপেন্টাডলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিব আটক

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার…

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ…

জামায়াত-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

মেলবোর্ন, ১৬ আগষ্ট- কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় শহরের ছয়রাস্তা মোড়ে এ সংঘর্ষে কুষ্টিয়া…

শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’, প্রচারে নতুন পর্ব

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মাস ধরে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনের অবসান ঘটিয়েছে সনি ৮।…

পরিসংখ্যানগত মেকানিকসে অবদানের জন্য ডিরাক পদক পেলেন চার বিজ্ঞানী

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: পরিসংখ্যানগত মেকানিকসে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডিরাক পদক পেয়েছেন চার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। গত ৮ আগস্ট দ্য আবদুস সালাম ইন্টারন্যাশনাল…

সিরাজগঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

মেলবোর্ন, ১৬ আগষ্ট- সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au