কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
মেলবোর্ন, ১৬ আগষ্ট: বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের নাম আইয়ুব বাচ্চু। গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কয়েক দশক ধরে তিনি…
মেলবোর্ন, ১৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার ন্যাশনাল ডিজঅ্যাবিলিটি ইন্স্যুরেন্স স্কিম বা এনডিআইএসের প্রায় ৫ মিলিয়ন ডলার আত্মসাতের কথিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ। পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তি একটি নিবন্ধিত এনডিআইএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচালক এবং তাকে বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতির সময় অ্যাডিলেড বিমানবন্দর থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার অ্যাডিলেড বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর তাকে অ্যাডিলেড সিটি ওয়াচহাউসে নেওয়া হয়। তার বিরুদ্ধে অপরাধলব্ধ অর্থ নিয়ে লেনদেন এবং ন্যাশনাল ডিজঅ্যাবিলিটি ইন্স্যুরেন্স এজেন্সির একজন কর্মীর কাছ থেকে এনডিআইএস অংশগ্রহণকারীদের সুরক্ষিত তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
পুলিশের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি এনডিআইএসের অংশগ্রহণকারীদের গোপনীয় তথ্য ব্যবহার করে হাজার হাজার অর্থের দাবি বা ফান্ডিং ক্লেইম জমা দেন। এসব দাবির মোট মূল্য প্রায় ৫ মিলিয়ন ডলার।
ঘটনাটি তদন্ত করছে অস্ট্রেলিয়া সরকারের ফ্রড ফিউশন টাস্কফোর্স। গত মার্চে এনডিআইএ তাদের সুরক্ষিত নথিতে এনডিআইএস অংশগ্রহণকারীদের তথ্যের অননুমোদিত প্রবেশ শনাক্ত করার পর তদন্ত শুরু হয়।
তদন্তের অংশ হিসেবে গত ১০ জুন মসন লেকস ও ব্লেকভিউ এলাকার দুটি বাড়ি এবং প্রসপেক্টে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, এসব তথ্য ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তি হাজার হাজার এনডিআইএস ফান্ডিং দাবি করেন। এতে মোট প্রায় ৫ মিলিয়ন ডলারের অর্থ জড়িত ছিল বলে তদন্তে উঠে এসেছে।
এই তদন্তের সূত্র ধরে এর আগে অ্যাডিলেডের ৪৮ বছর বয়সী এক নারীকে অভিযুক্ত করা হয়। কর্তৃপক্ষের অভিযোগ, এনডিআইএতে কর্মরত থাকার সুযোগ নিয়ে তিনি ৪০ জনের বেশি এনডিআইএস অংশগ্রহণকারীর তথ্য সংগ্রহ করেন।
পুলিশের অভিযোগ, ওই নারী পরে আর্থিক লাভের উদ্দেশ্যে এসব তথ্য অভিযুক্ত ব্যক্তির এনডিআইএস ব্যবসায় সরবরাহ করেন। কথিত ৫ মিলিয়ন ডলারের পরিকল্পনার অংশ হিসেবে তিনি ওই সেবা প্রদানকারীর কাছ থেকে ৫৩ হাজার ডলারের বেশি অর্থ পেয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
ওই নারীকে গত ১০ জুন অভিযুক্ত করা হয়। আগামী ২০ আগস্ট অ্যাডিলেড ম্যাজিস্ট্রেটস কোর্টে তার আবার হাজির হওয়ার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত পরিদর্শক অ্যারন মিলস বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য বরাদ্দ অর্থ থেকে যারা অবৈধভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘জনসাধারণের অর্থ আত্মসাতের চেষ্টা যারা করে, তাদের শনাক্ত ও প্রতিহত করতে ফ্রড ফিউশন টাস্কফোর্সের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অ্যারন মিলস আরও বলেন, ‘আমরা এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত এবং আইন লঙ্ঘনকারী বা আইন এড়িয়ে যাওয়ার চেষ্টা করা ব্যক্তিদের শনাক্ত, তদন্ত করে আদালতের মুখোমুখি করার চেষ্টা অব্যাহত রাখব।’
এনডিআইএ-এর একজন মুখপাত্র বলেন, দ্বিতীয় ব্যক্তির গ্রেপ্তার থেকে স্পষ্ট যে, যারা এনডিআইএস কর্মসূচিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে, তাদের আদালতের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অনিয়মকারীদের শনাক্ত ও প্রতিহত করা হচ্ছে।
মুখপাত্র আরও বলেন, ‘আমাদের শক্তিশালী করা অখণ্ডতা ও নজরদারি ব্যবস্থা এবং বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ এনডিআইএস ও এর ওপর নির্ভরশীল অংশগ্রহণকারীদের সুরক্ষায় অনিয়মের সুযোগ কমিয়ে দিচ্ছে।’
গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে অপরাধলব্ধ অর্থ নিয়ে লেনদেনের একটি অভিযোগ রয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া এনডিআইএ কর্মীদের কাছ থেকে সুরক্ষিত সংস্থাগত তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ রয়েছে, যার সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড।
অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে রাখা হয়েছে। সোমবার তাকে অ্যাডিলেড ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করার কথা রয়েছে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au