বিশ্ব

অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, বাংলাদেশ সব দিক থেকে ভালো খেলেছে

  • 6:15 pm - August 16, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার
অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে টেস্টে অবিশ্বাস্য হার দেখল।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট:  নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর প্রতিপক্ষের প্রশংসায় অকপট অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ডারউইনে চার দিন ও ১১ সেশনের লড়াইয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, সব বিভাগেই বাংলাদেশ তাদের চেয়ে ভালো খেলেছে বলে স্বীকার করেছেন তিনি।

ম্যাচজুড়ে অস্ট্রেলিয়াকে একবারও স্বস্তিতে থাকতে দেয়নি বাংলাদেশের বোলার ও ব্যাটাররা। প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করার পর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে ২২৮ রানের বড় লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে চাপ ধরে রেখে তাদের ২৮৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ফলে জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় সফরকারীরা এবং এক উইকেট হারিয়েই তা পেরিয়ে যায়।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্যাট কামিন্স প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতাকেই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখেন। তিনি বলেন, ‘সম্ভবত প্রথম দিনেই। আমার মনে হয়েছিল, আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত নেই। তারা ভালো খেলেছে। আমাদের আরও বেশি সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হতো। এরপর বল হাতেও আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।’

অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে নিজেদের দলের পরিকল্পনা ও ভুলত্রুটি পর্যালোচনার কথাও জানান কামিন্স। তিনি বলেন, ‘এ ধরনের প্রতিটি ম্যাচেই আপনি ম্যাচআপের দিকে তাকান। আমরা মাত্রই ম্যাচ শেষ করেছি, তাই এ নিয়ে আমরা ভাবব।’

তবে বড় ব্যবধানে হারের পরও দ্রুত ঘুরে দাঁড়ানোর সামর্থ্যের ওপর আস্থা রয়েছে অস্ট্রেলিয়া অধিনায়কের। কামিন্স বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে পারি বেশ ভালোভাবেই।’

বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে কোনো রাখঢাক করেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই বাংলাদেশ এগিয়ে ছিল বলে স্বীকার করেছেন তিনি।

কামিন্স বলেন, ‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’

ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তোলেন ক্যামেরন গ্রিন। দ্বিতীয় ইনিংসে ২০১ বল মোকাবিলা করে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ১০৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তার সেঞ্চুরির সুবাদে একপর্যায়ে অস্ট্রেলিয়া ম্যাচে ফেরার আশা দেখেছিল। তবে মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট ও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত বড় লিড নিতে পারেনি স্বাগতিকরা।

গ্রিনের ব্যাটিংয়েরও প্রশংসা করেন প্যাট কামিন্স। তিনি বলেন, ‘গ্রিনের ব্যাটিংয়ের গতি দেখিয়েছে, সে কতটা ভালো খেলোয়াড়। তার সঙ্গে আমাদের আরও দু-একজনকে উইকেটে টিকে থাকতে হতো।’

বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটাররা শুরু থেকেই চাপে ছিলেন। প্রথম ইনিংসে হাসান মাহমুদ একাই ছয় উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসেও তিনি গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হাসান মাহমুদ। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে দেন।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দাপুটে। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন বড় জয় শুধু দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়নি, বরং বিশ্ব ক্রিকেটেও দলের সামর্থ্যের নতুন বার্তা দিয়েছে।

এই শাখার আরও খবর

এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো একটি ফৌজদারি মানহানির মামলায় নতুন করে সমন জারি করেছেন দিল্লির একটি আদালত। শনিবার (৩১ অক্টোবর) দিল্লির…

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনায় কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানায় ছুটি…

খুলনায় লংমার্চে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ, প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন জামায়াত সমর্থকরা

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে দিক্বিদিক ছোটাছুটি শুরু করেন লংমার্চকে…

অতিরিক্ত ডিআইজির বাসা থেকে আটকের তালিকায় ছিলেন তাহসিফ, মৃত্যুর আগে কী ঘটেছিল?

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে সামনে আসছে একের পর এক নতুন তথ্য। তাঁর মৃত্যুর ঘটনায় মাদক সংশ্লিষ্টতার সম্ভাবনা খতিয়ে দেখার…

ফেল করায় শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় ফেল করার পর শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাতক্ষীরার তালা উপজেলার হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ…

ভারতের ট্রানজিট করিডরের বিরোধিতা, গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবি নাহিদ ইসলামের

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে ট্রানজিট করিডর দেওয়ার যেকোনো উদ্যোগের বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ন্যায্য শর্তে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au