বাংলাদেশ

মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা

  • 12:24 am - August 17, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
সিলেটের গোয়াইনঘাটে ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দেওয়ায় অভিযুক্ত ভাতিজা ও তার বাবার হামলায় কলিম উল্লাহ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট: সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কলিম উল্লাহ (৫০) উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপার গ্রামের বাসিন্দা।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে নিজ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে (২৭) আটক করেছে পুলিশ। হামলায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১০ আগস্ট) কলিম উল্লাহর ১৮ বছর বয়সী বড় মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর চাচাতো ভাই জুবের আহমদের (২০) বিরুদ্ধে।

ঘটনার পর স্থানীয় লোকজন জুবেরকে আটক করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয় এবং সালিশ বৈঠকের জন্য দিন নির্ধারণ করা হয়।

এর মধ্যে অভিযোগ রয়েছে, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে শুক্রবার রাতে জুবেরকে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামে নিয়ে বিয়ে দেন তার বাবা সয়ফুল্লাহ।

বিচার না পেয়ে শনিবার গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেন কলিম উল্লাহ। অভিযোগ পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্তের দায়িত্ব দেন একজন উপপরিদর্শককে (এসআই)।

পরে দুপুর ১২টার দিকে ওই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রের দাবি, এরপর ক্ষুব্ধ হয়ে জুবের আহমদ ও তার বাবা সয়ফুল্লাহ দেশীয় অস্ত্র নিয়ে কলিম উল্লাহর ওপর হামলা চালান।

হামলার একপর্যায়ে সয়ফুল্লাহর দায়ের কোপ কলিম উল্লাহর গলায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে আটক করেছে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

এদিকে ধর্ষণের অভিযোগের তদন্ত এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

এই শাখার আরও খবর

মালয়েশিয়াকে এবার উড়িয়ে দিলো বাংলাদেশ

মেলবোর্ন, ১৭ আগষ্ট: অস্ট্রেলিয়ার ডারউইনে জাতীয় দলের ঐতিহাসিক জয়ের দিনে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সিরিজের শেষ…

হাম ছড়িয়ে পড়ার শঙ্কা, অস্ট্রেলিয়ায় ১৭ লাখ মানুষ ঝুঁকিতে

মেলবোর্ন, ১৭ আগষ্ট: অস্ট্রেলিয়ায় হাম রোগের বড় ধরনের প্রাদুর্ভাবের আশঙ্কা তৈরি হয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, দেশটির প্রায় ১৭ লাখ মানুষ বর্তমানে হামের বিরুদ্ধে…

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

মেলবোর্ন, ১৭ আগষ্ট: জাপানের রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাঘাট, রেললাইন ও বাড়িঘর প্লাবিত…

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, ‘১০০০ শতাংশ’ কৃতিত্ব ক্রিকেটারদের দিলেন তামিম

মেলবোর্ন, ১৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও নির্বাচকদের পুরো কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম…

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫৩, নিরাপদে সরানো হলো ৫ হাজার মানুষ

মেলবোর্ন, ১৬ আগষ্ট: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। ভূমিকম্পের পর একের পর এক আফটারশক ও ভূমিধসের কারণে…

সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যা: বাবুলের ৪ দিনের রিমান্ড

মেলবোর্ন, ১৬ আগষ্ট: সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় দম্পতি ও তাদের গৃহকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au