খেলা

মালয়েশিয়াকে এবার উড়িয়ে দিলো বাংলাদেশ

  • 2:06 am - August 17, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
আদিল বিন সিদ্দিক।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ আগষ্ট: অস্ট্রেলিয়ার ডারউইনে জাতীয় দলের ঐতিহাসিক জয়ের দিনে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ২৩৭ রানের বিশাল জয় পেয়েছে। ব্যাট হাতে আদিল বিন সিদ্দিকের দুর্দান্ত সেঞ্চুরি এবং বল হাতে রাফিউজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন ও রাহিন আহমেদের দাপটে মালয়েশিয়াকে কোনো সুযোগই দেয়নি স্বাগতিকরা।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আদিল বিন সিদ্দিক। ১১১ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিংয়ে ছিল আক্রমণাত্মক শটের দারুণ প্রদর্শনী।

বাংলাদেশের ইনিংসের শুরুটাও ছিল বেশ ঝড়ো। ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার ও মঈনুল ইসলাম তন্ময় মাত্র ৮.৩ ওভারে ৮২ রান যোগ করেন। জাওয়াদ ৩২ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও পাঁচটি চার।

শুরুর এই দ্রুতগতির ব্যাটিংয়ের পর বাংলাদেশ বড় সংগ্রহের পথে এগিয়ে যায়। খালিদ হাসানও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি করেন ৭৩ রান। এরপর আদিল বিন সিদ্দিকের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের স্কোর ৩৫০ পেরিয়ে যায়। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৯ রান করে বাংলাদেশ।

৩৭০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় তারা। বাংলাদেশের পেসার রাহিন আহমেদ প্রথম বলেই মালয়েশিয়ার ওপেনার উল্লাহ মালিককে ফিরিয়ে দেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

বাংলাদেশের স্পিনার রাফিউজ্জামান রাফি ও শেখ পারভেজ জীবন নিজেদের ঘূর্ণিতে মালয়েশিয়ার ব্যাটারদের একেবারেই স্বস্তি দেননি। দুজনেই তিনটি করে উইকেট শিকার করেন। পেসার রাহিন আহমেদ নেন দুটি উইকেট। বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক সায়েদ আজিজ। তিনি করেন মাত্র ২০ রান। দলের আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় ৩৭০ রানের বিশাল লক্ষ্য তাদের জন্য অনেক দূরের পথ হয়ে দাঁড়ায়।

শেষ পর্যন্ত মাত্র ১৩২ রানেই অলআউট হয়ে যায় মালয়েশিয়া। ফলে বাংলাদেশ পায় ২৩৭ রানের বড় জয়। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

একই দিনে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের ঐতিহাসিক টেস্ট জয়ের পর অনূর্ধ্ব-২৩ দলের এমন দাপুটে জয় বাংলাদেশের ক্রিকেটে দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছে।

এই শাখার আরও খবর

মার্কিন সেনা হত্যা বা বন্দি করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানি কমান্ডারের

মেলবোর্ন, ১৭ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক সদস্যদের নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি ঘোষণা…

আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

মেলবোর্ন, ১৭ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখনো কোনো কার্যকর সমাধানের পথ না বের হওয়ায় মার্কিন মিত্র হিসেবে…

ড. ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের যত অভিযোগ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ১৭ আগষ্ট:  ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামল নিয়ে সংবিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, বিচারিক কাজে হস্তক্ষেপ এবং মৌলিক অধিকার লঙ্ঘনসহ…

হাম ছড়িয়ে পড়ার শঙ্কা, অস্ট্রেলিয়ায় ১৭ লাখ মানুষ ঝুঁকিতে

মেলবোর্ন, ১৭ আগষ্ট: অস্ট্রেলিয়ায় হাম রোগের বড় ধরনের প্রাদুর্ভাবের আশঙ্কা তৈরি হয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, দেশটির প্রায় ১৭ লাখ মানুষ বর্তমানে হামের বিরুদ্ধে…

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

মেলবোর্ন, ১৭ আগষ্ট: জাপানের রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাঘাট, রেললাইন ও বাড়িঘর প্লাবিত…

মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ১৬ আগষ্ট: সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কলিম উল্লাহ (৫০) উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au