খেলা

ম্যাকাইয়ে বাংলাদেশ-জ্বর

ম্যাকাই টেস্টে বাংলাদেশ-জ্বরে উন্মাদনা, প্রথম দিনের সব টিকিট শেষ

  • 12:22 am - August 19, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
ম্যাকাই টেস্টে বাংলাদেশ-জ্বরে উন্মাদনা, প্রথম দিনের সব টিকিট শেষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্ট: ডারউইনে ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ-জ্বরে নতুন মাত্রা যোগ হয়েছে। সিরিজের দ্বিতীয় ও নিষ্পত্তিমূলক টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একই সঙ্গে প্রত্যাশিত সময়ের চেয়েও দ্রুত বাকি দিন গুলোর টিকিট বিক্রি হচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ম্যাকাইয়ে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিক ভাবে শেষ। বাকি দিন গুলোর টিকিটও দ্রুত বিক্রি হওয়ায় দর্শকদের দ্রুত আসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আয়োজক সংস্থা।

এই বাড়তি আগ্রহের মূল কারণ ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়। মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ এবং দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান তুলে ২২৮ রানের লিড নেয় নাজমুল হোসেন শান্তর দল।

এরপর মাত্র ৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেট হারিয়েই ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় দর্শকদের মধ্যেও দ্বিতীয় টেস্ট নিয়ে আগ্রহ বাড়িয়েছে।

আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ। অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরার লক্ষ্য অস্ট্রেলিয়ার।

এই শাখার আরও খবর

অর্থনীতিতে একাধিক চ্যালেঞ্জের কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি বর্তমানে একাধিক অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর…

ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসের সাক্ষী হলো ভারতীয় ফুটবল। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে। ম্যাচে ভারত কয়েকটি…

ঢাকায় পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ছিনতাই

ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে দেশে ফিরেছিলেন ওমার ফারুক। সঙ্গে ছিল দীর্ঘ প্রবাসজীবনের সঞ্চয়, ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম…

পাকিস্তান বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL) এবারের আসরে বাংলাদেশ চ্যাম্পিয়নসের প্রথম ম্যাচ স্থগিত করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়নসের…

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ

বঙ্গোপসাগরকে যেকোনো ধরনের বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলাদেশ। একই সঙ্গে বঙ্গোপসাগরে সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আঞ্চলিক সংযোগ বাড়ানোর…

চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (৩ অক্টোবর) ‘বিবেকানন্দ মিশন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au