বাংলাদেশ

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

  • 1:25 am - August 22, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফাইল ছবি

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন পাচ্ছেন, এমন অভিযোগ নাকচ করেছে র‍্যাব। সংস্থাটির দাবি, শীর্ষ পর্যায়ের আসামিরা জামিনে বেরিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রমও বাধাগ্রস্ত হয়।

বৃহস্পতিবার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম, মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় এবং অস্ত্রধারী সন্ত্রাসী বোমা রতনকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে বসিলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

র‍্যাব জানায়, ৩৬ মামলার আসামি চুয়া সেলিমকে এর আগে র‍্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ১০ বার গ্রেপ্তার করেছে। প্রতিবারই জামিনে বেরিয়ে তিনি আবারও অপরাধে জড়িয়ে পড়েছেন বলে দাবি র‍্যাবের।

একইদিন ১০ মামলার আসামি মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের ভাষ্য, জয় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মারামারিতে জড়িয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

অন্যদিকে, অস্ত্রসহ ২০ মামলার আসামি বোমা রতনকেও বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, গজনবী রোড, বসিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রধারী একটি চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।

চিহ্নিত এসব অপরাধী বারবার গ্রেপ্তারের পর কীভাবে জামিনে বেরিয়ে আসছেন, এমন প্রশ্নের জবাবে র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণেই তারা জামিন পাচ্ছেন, এমনটা বলা ঠিক নয়। তবে শীর্ষ পর্যায়ের আসামিরা জামিনে বেরিয়ে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হতাশ হন। একই সঙ্গে অপরাধ দমনে তাদের চলমান কার্যক্রমও বাধাগ্রস্ত হয়।

মোহাম্মদপুর ও বসিলা এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের কারবারসহ বিভিন্ন অপরাধ চলে আসছে বলে জানায় র‍্যাব। সংস্থাটির দাবি, এসব অপরাধ আগের তুলনায় অনেকটাই কমেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।

এই শাখার আরও খবর

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত…

বালিতে হামলায় অস্ট্রেলিয় নাগরিকের মৃত্যু

মেলবোর্ন, ২২ আগষ্ট: ইন্দোনেশিয়ার বালিতে কথিত হামলায় অস্ট্রেলিয়ার পার্থের এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চার অস্ট্রেলীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ। নিহত পল ডুগান গত…

​১৫ আগস্ট থেকে ২১ আগস্ট: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে রক্তাক্ত রাজনীতির অধ্যায়

মেলবোর্ন, ২১ আগষ্ট- ​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি আলাদা তারিখ হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতিতে এ দুটি দিন গভীরভাবে পরস্পর যুক্ত।…

রাষ্ট্রপতির শপথে গোপনীয়তার শপথ নেই কেন

মেলবোর্ন, ২১ আগষ্ট: বাংলাদেশের রাষ্ট্রপতির শপথে গোপনীয়তা রক্ষার কোনো অঙ্গীকার নেই। সংবিধানের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথবাক্য নির্ধারিত থাকলেও সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো রাষ্ট্রপতির জন্য…

বিদ্যুৎ আছে, তবু লোডশেডিং কেন? সমাধানের পথ কী

মেলবোর্ন, ২১ আগষ্ট: সাভারে পল্লী বিদ্যুতের একজন গ্রাহক রোজিনা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এভাবেই তার প্রতিক্রিয়া জানান বিবিসি বাংলা কাছে। রোজিনার মতো আরো বেশ কয়েকজন ভোক্তার অভিযোগ,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au