মাইকা মিলারের রহস্যময় মৃত্যু নিয়ে নেটফ্লিক্সে নতুন তথ্যচিত্র
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ২০২৪ সালে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর তাঁর মৃত্যু ঘিরে তৈরি হওয়া নানা প্রশ্ন ও বিতর্ক এবার উঠে এসেছে…
মেলবোর্ন, ২৩ আগষ্ট- সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে আগামী শুক্রবার নির্ধারিত সময়েই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ বন্ধের দাবি নিয়ে কয়েক দিন ধরে চলা বিরোধের পর দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে।
লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। তবে গত এক সপ্তাহ ধরে ‘তৌহিদি জনতা’র ব্যানারে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়ে লেখালেখি করেন। পাশাপাশি এ নিয়ে সভাও করা হয়। এতে স্থানীয়ভাবে নানা আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে এ নিয়ে সমালোচনা শুরু হয়। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ নেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। তিনি লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনকে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন।
এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে উপজেলার বারইগ্রাম বাজারে একটি সভা অনুষ্ঠিত হয়। লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় নৌকাবাইচের আয়োজক ও বিরোধিতাকারী পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর আলোচনার মাধ্যমে বিরোধের অবসান করা হয়। পরে সবার মতামতের ভিত্তিতে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী শুক্রবার সোনাই নদীতে নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, “উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে ঘটনার সমাধান করা হয়েছে।” ফলে নির্ধারিত সময়েই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au