খেলা

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

  • 3:54 pm - August 23, 2026
  • পঠিত হয়েছে:২৯৩ বার
ব্রাজিল ফুটবল দল।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ আগষ্ট- বাংলাদেশে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি যাচাই করতে আজ ঢাকায় আসছে ব্রাজিলের একটি প্রতিনিধি দল। তারা রাজধানীর জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা দেখে সিদ্ধান্ত নেবে।

আগামী ৩ অক্টোবর ভারতের কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করেছে ব্রাজিলের প্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় ঢাকার জাতীয় স্টেডিয়ামও দেখে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ইকবাল হোসেন জানিয়েছেন, ব্রাজিলের প্রতিনিধি দল আজ দুপুরে জাতীয় স্টেডিয়ামে যাবে। সেখানে তারা মাঠের অবস্থা, অবকাঠামো, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা এবং ম্যাচ আয়োজনের অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করবে।

ইকবাল হোসেন বলেন, প্রতিনিধি দল প্রথমে ঢাকার জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখবে। মাঠটি আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনের জন্য কতটা উপযুক্ত, সেটিও তারা যাচাই করবে। এরপর ব্রাজিলের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হতে পারে।

তবে বাংলাদেশে ব্রাজিলের জাতীয় দলের ম্যাচ নিশ্চিত হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ইকবাল হোসেনও বিষয়টি পরিষ্কার করে বলেছেন, প্রতিনিধি দল মাঠ পরিদর্শনের আগে ব্রাজিল বাংলাদেশে খেলবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাংলাদেশে ব্রাজিলের মতো বিশ্বখ্যাত দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছে বাংলাদেশে। তাই শেষ পর্যন্ত ম্যাচটি ঢাকায় আয়োজনের সুযোগ তৈরি হলে তা দেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ঢাকার তৎকালীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ৩-১ গোলে জয় পেয়েছিল।

এবার ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন সেই স্মৃতিকে আবারও সামনে নিয়ে এসেছে। তবে ব্রাজিল বাংলাদেশে খেলবে কি না, তা নির্ভর করছে মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শনের পর তাদের সিদ্ধান্তের ওপর।

এই শাখার আরও খবর

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লুট স্বর্ণালংকার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- গাজীপুর মহানগরীর সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে দোকানের ভেতর…

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনকে পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে…

ইরানি হ্যাকারদের হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো…

রংপুরে চার খুন: পুলিশের দাবির পরও মিলছে না কয়েক প্রশ্নের উত্তর

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ।…

জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা-লুট, গ্রেপ্তার ১

মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au