খেলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

  • 9:15 pm - August 23, 2026
  • পঠিত হয়েছে:৭১ বার
প্রথমবারের মতো দুই দিনে ইনিংস ও ৫১ রানে টেস্ট হেরেছে শান্তর দল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৩ আগষ্ট- অস্ট্রেলিয়া সফরের শেষটা বাংলাদেশের জন্য হতাশার হলেও লাল-সবুজের ক্রিকেটে এসেছে বড় সুখবর। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ১-১ সমতায় শেষ করার পর আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

রোববার প্রকাশিত আইসিসির সর্বশেষ দলীয় টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক লাফে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট ক্রিকেটে ২৬ বছরের পথচলায় এটাই বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় বাংলাদেশের এই উন্নতির প্রধান কারণ। ওই জয়ের পর সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। ফলে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮-এ।

তবে সফরের শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র দুই দিনে ইনিংস ও ৫১ রানে হারতে হয়েছে শান্তর দলকে। টেস্ট ইতিহাসে এই প্রথম দুই দিনে কোনো ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরের তিন দলের সঙ্গে ব্যবধানও খুব বেশি নয়। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ৭৫ পয়েন্ট নিয়ে পাকিস্তান অষ্টম এবং ৭৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবম স্থানে।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ফল তাই বাংলাদেশের জন্য একই সঙ্গে হতাশা ও অর্জনের গল্প হয়ে থাকল। শেষ টেস্টে বড় হার এলেও প্রথম ম্যাচের ঐতিহাসিক জয়ই বাংলাদেশকে টেস্ট র‍্যাঙ্কিংয়ে এনে দিয়েছে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে।

এই শাখার আরও খবর

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লুট স্বর্ণালংকার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- গাজীপুর মহানগরীর সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে দোকানের ভেতর…

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনকে পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে…

ইরানি হ্যাকারদের হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো…

রংপুরে চার খুন: পুলিশের দাবির পরও মিলছে না কয়েক প্রশ্নের উত্তর

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ।…

জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা-লুট, গ্রেপ্তার ১

মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au