অস্ট্রেলিয়া

তীর্থ বিশ্বাসের মর্মান্তিক মৃত্যু: মেলবোর্ন থেকে বাংলাদেশে মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে

  • 5:53 pm - April 08, 2025
  • পঠিত হয়েছে:২০১ বার
Tirtha Biswas died in a tragic road accident at 8 pm, April 6, at the age of just 28. Photo: Collected

মেলবোর্ন, ৮ এপ্রিল — গত ৬ এপ্রিল সন্ধ্যায় ঘটে যাওয়া তীর্থ বিশ্বাসের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর ওটিএন বাংলা আরও কিছু সাম্প্রতিক তথ্য সংগ্রহ করেছে। করোনারের প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনায় তীর্থ বিশ্বাসের মাথা, বক্ষ এবং পেলভিসে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়, ফলে গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থলে মাত্র ১০ মিনিটের মধ্যেই পৌঁছালেও, ততক্ষণে তীর্থকে আর বাঁচানো সম্ভব হয়নি।

মেলবোর্ন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য সানি সঞ্জয়, যিনি তীর্থের পরিবারের পাশে থেকে বিভিন্ন প্রশাসনিক কাজ- পাসপোর্ট বাতিল, বাংলাদেশ হাই-কমিশনে যোগাযোগ, তীর্থ যেখানে চাকরি করতেন সেই মালিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা সহ সবকিছু তদারকি করছেন, OTN Bangla কে নিশ্চিত করেছেন যে, কর্মস্থলের ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী তীর্থের মরদেহ বাংলাদেশে পাঠানোর সমস্ত ব্যয়ভার ইন্সুরেন্স বহন করবে। এছাড়াও, ওয়ার্ককভার থেকে তীর্থের স্ত্রী ঋতিকা চৌধুরীর চিকিৎসা ও প্রয়োজনে মানসিক চিকিৎসার খরচও বহন করবে যাতে তিনি এই ট্রমা থেকে তাড়াতাড়ি সেরে উঠতে পারেন।

সানি সঞ্জয় আরও জানিয়েছেন যে, পাসপোর্ট বাতিল, হাইকমিশনের অনুমোদন এবং দাফন সংক্রান্ত আনুষঙ্গিক কাজগুলো সুষ্ঠুভাবে অনেকদূর এগিয়েছে। খুব শিগগিরই মরদেহ একটি ফিউনারেল সার্ভিসে হস্তান্তর করা হবে এবং এরপর বাংলাদেশে প্রেরণের জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে।

পূর্বে প্রকাশিত সংবাদের একটি সংশোধনী:

OTN Bangla পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করেছিল যে তীর্থ বিশ্বাস ডিকিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। যদিও তিনি শুরুতে ডিকিন ইউনিভার্সিটির জিলং ক্যাম্পাসে ইনফরমেশন টেকনোলজিতে ভর্তি হয়েছিলেন, পরে তিনি তার কোর্স Victorian Institute of Technology (VIT)-এ স্থানান্তরিত করেন এবং মৃত্যুর সময়ের আগ পর্যন্ত সেখানেই অধ্যয়নরত ছিলেন। পূর্বের ত্রুটিপূর্ণ তথ্যের জন্য OTN Bangla আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

তীর্থ মাত্র এক বছর আগে  স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছিলেন। তাঁর স্ত্রী ঋতিকা চৌধুরী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পাউস ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন। তীর্থের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে এবং তাঁর পিতা চন্দন বিশ্বাস চট্টগ্রামের একজন বিশিষ্ট আইনজীবী।

এই মর্মান্তিক দুর্ঘটনা তীর্থের নববিবাহিত স্ত্রী ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটি এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে OTN Bangla আপনাদের সামনে আপডেট দিতে থাকবে।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au