অস্ট্রেলিয়া

রংপুরের চার হত্যাকাণ্ড: স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চায় অস্ট্রেলিয়ার সংগঠন এএফইআরএমবি

  • 11:21 pm - August 25, 2026
  • পঠিত হয়েছে:২৭৯ বার
স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চায় অস্ট্রেলিয়ার সংগঠন এএফইআরএমবি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় স্বাধীন, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্তের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ (এএফইআরএমবি)।

সংগঠনটি এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে বলেছে, ঘটনাটির ভয়াবহতা ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন একটি তদন্ত প্রয়োজন, যার মাধ্যমে পুরো ঘটনার সত্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়।

বিবৃতিতে বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারের বিষয়টিও তারা অবগত। তবে মামলার গুরুত্ব ও হত্যাকাণ্ডের পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় তদন্ত অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রমাণনির্ভর হতে হবে।

এএফইআরএমবি বলেছে, শুধু বিচার হলেই হবে না, সেই বিচার যে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণের ভিত্তিতে হয়েছে, সেটিও নিশ্চিত করতে হবে।

সংগঠনটি বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তদন্ত প্রক্রিয়াকে স্বাধীন, স্বচ্ছ ও বৈজ্ঞানিকভাবে কঠোর করার আহ্বান জানিয়েছে। প্রয়োজন হলে তদন্তে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ারও দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং আইনের সমান সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সত্য উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রকে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

উল্লেখ্য, গত ২২ আগষ্ট(শনিবার) রাতে  রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে গত শনিবার রাতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে মামলাটির তদন্তভার গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au