খেলা

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

  • 2:46 pm - August 26, 2026
  • পঠিত হয়েছে:৬৫ বার
ফারিহা ইসলাম তৃষ্ণা (বাঁয়ে) দল থেকে বাদ, ঢুকেছেন ফারজানা ইয়াসমিন (ডানে)। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ আগষ্ট- নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। চোটের কারণে নিয়মিত পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা দুই টুর্নামেন্টের দল থেকেই ছিটকে গেছেন। তার পরিবর্তে ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিনকে দলে নেওয়া হয়েছে।

২৩ বছর বয়সী ফারিহা ইসলাম তৃষ্ণার এমআরআই পরীক্ষায় ঊরুতে গ্রেড-টু টিয়ার ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে তার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আগামী নারী এশিয়া কাপের পাশাপাশি জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসেও খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন ফারিহা। সর্বশেষ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি।

ফারিহার পরিবর্তে দলে সুযোগ পাওয়া ফারজানা ইয়াসমিনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ১৭ বছর বয়সী এই পেসার ২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন। এবারই প্রথমবারের মতো জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা পেলেন তিনি।

বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৬ আগস্ট শ্রীলঙ্কা এবং ৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। দুবাইয়ে এশিয়া কাপ শেষ করার পর সরাসরি জাপানে গিয়ে এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলে অধিনায়ক করা হয়েছে নিগার সুলতানা জ্যোতিকে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাহিদা আক্তার।

বাংলাদেশ নারী দলের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন।

এই শাখার আরও খবর

অপ্রাপ্তবয়স্কদের তথ্য অরক্ষিত রাখার অভিযোগে টিকটককে জরিমানা করল ব্রাজিল

মেলবোর্ন, ২৬ আগষ্ট- কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থতা এবং তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ১৫ কোটি ৩৮ লাখ ব্রাজিলীয় রিয়াল জরিমানা করেছে…

গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামে এক তরুণীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার…

গোপনে মস্কো সফরে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ গোপনে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। তবে তার সফরের…

পারিবারিক নৈশভোজে গুলি, শিশুসহ নিহত ৮

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংস শহরের বাইরে একটি বাড়িতে পারিবারিক নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের ওপর গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন ৪৪ বছর বয়সী…

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ঢাকায় ব্রাজিল ফুটবল দলের প্রস্তাবিত প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ম্যাচটি আয়োজন করতে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায়…

রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্রাসনোদারে তেল শোধনাগারে আগুন

মেলবোর্ন, ২৬ আগষ্ট- রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের আফিপস্কি তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। একই হামলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আফিপস্কি রেলস্টেশনে দুইজন নিহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au