অস্ট্রেলিয়া

‘কামব্যাক সত্যিই হচ্ছে’, অস্ট্রেলিয়ায় অভিজাত নারী ক্রিকেটে খেলার ছাড়পত্র পেলেন ট্রান্স ক্রিকেটার আনায়া

  • 10:43 pm - August 27, 2026
  • পঠিত হয়েছে:৮৫ বার
ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে খেলার অনুমোদন পেয়েছেন আনায়া বাঙ্গার (ছবি: গেটি ইমেজেস)।

ট্রান্সজেন্ডার ক্রিকেটার আনায়া বাঙ্গারকে ২০২৭ সালের মার্চ থেকে অস্ট্রেলিয়ার অভিজাত পর্যায়ের নারী ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর ফলে আগামী মৌসুমে তিনি নারী বিগ ব্যাশ লিগেও (WBBL) খেলার সুযোগ পাওয়ার জন্য বিবেচিত হতে পারবেন।

ভারতের সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গারের মেয়ে আনায়া আগে মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন। পাঁচ মাস আগে তিনি জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি করান।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘ইনক্লুশন অব ট্রান্সজেন্ডার অ্যান্ড জেন্ডার ডাইভার্স প্লেয়ার্স ইন এলিট ক্রিকেট’ নীতির আওতায় পাওয়া অনুমোদনের চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন আনায়া।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘কামব্যাক সত্যিই হচ্ছে।’

তিনি এর আগে মুম্বাইয়ের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন (ছবি: ইনস্টাগ্রাম)।

তিনি বলেন, দীর্ঘদিনের অনিশ্চয়তার পর ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে ২০২৭ সালের মার্চ থেকে নীতিমালার চলমান শর্ত পূরণ সাপেক্ষে তিনি অভিজাত পর্যায়ের ক্রিকেটে অংশ নিতে পারবেন। সাম্প্রতিক নীতিমালার পরিবর্তন তাঁর যোগ্যতার সিদ্ধান্তকে প্রভাবিত করবে না বলেও তাঁকে জানানো হয়েছে।

এর আগে অস্ট্রেলিয়ায় প্রিমিয়ার ক্রিকেট খেলার যোগ্যতা পেয়েছেন আনায়া। পরবর্তী সময়ে নারী বিগ ব্যাশ লিগেও খেলার সুযোগ পাওয়ার লক্ষ্য তাঁর।

আনায়া বলেন, ‘এখন আমার জায়গা অর্জন করার সময়। মাঠে দেখা হবে।’

বম্বে টাইমসকে তিনি বলেন, বিষয়টি তাঁর জন্য অত্যন্ত আবেগের। কারণ, এমন একটা সময় এসেছিল যখন তিনি সত্যিই বিশ্বাস করেছিলেন, ক্রিকেট হয়তো চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন।

বিগ ব্যাশে জায়গা পেতে লড়াই

ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতিমালা অনুযায়ী, নির্ধারিত টেস্টোস্টেরন সীমার মধ্যে থাকা ট্রান্সজেন্ডার অ্যাথলেটরা অস্ট্রেলিয়ায় শীর্ষ পর্যায়ের নারী ক্রিকেটে খেলার যোগ্য হতে পারেন।

নিজ দেশ ভারতে খেলতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও জানিয়েছেন আনায়া। তবে তাঁর দাবি, এখনো বিসিসিআইয়ের কাছ থেকে কোনো উত্তর পাননি তিনি।

অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশে জায়গা পাওয়ার পথও সহজ নয়। কারণ, বিদেশি খেলোয়াড়দের জন্য সেখানে চুক্তি ও ড্রাফট ব্যবস্থা রয়েছে। ফলে শুধু খেলার যোগ্যতা পেলেই কোনো দলের হয়ে মাঠে নামা নিশ্চিত হবে না।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে আনায়া বলেন, শেষ পর্যন্ত তাঁকে কোনো একটি ফ্র্যাঞ্চাইজিকে বোঝাতে হবে যে তিনি দলের জন্য কার্যকর খেলোয়াড় হতে পারেন। এ জন্য অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও ফিটনেসে উন্নতি করতে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের সামর্থ্য প্রমাণ করতে চান তিনি।

এখন তাঁর মূল লক্ষ্য অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজের পারফরম্যান্সের মাধ্যমে বিগ ব্যাশে জায়গা করে নেওয়া।

সূত্র-নিউজ.কম.এইউ

এই শাখার আরও খবর

নেপালে প্রাণহানি বেড়ে ৩৫৯, নিখোঁজ ৬৫ মার্কিন ও ৩৩ ব্রিটিশ

নেপালে হিমবাহ ধসের পর সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় নেপালের পুলিশ হতাহতের এ সংখ্যা…

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তফসিল ঘোষণার সময় অক্টোবর পর্যন্ত পিছিয়ে…

শেখ মুজিবের রাজনৈতিক জীবন: গৌরব, বিতর্ক ও ট্র্যাজেডির পাঠ

বাংলা‌দে‌শের মু‌ক্তিযু‌দ্ধের সময় সমগ্র জা‌তির কা‌ছে প্রধান নেতা ছি‌লেন শেখ মু‌জিবুর রহমান। এই সত‌্য অস্বীকার করার সু‌যোগ নেই। বি‌শ্বের সব রাজ‌নৈ‌তিক নেতাই ‌ছি‌লেন দো‌ষে-গু‌ণে মানুষ…

আগামী চক্রবর্তীর নিথর দেহ ছাদে টানতে দেখেছেন প্রতিবেশী কয়েকজন, এখন মুখ খুলছেন না

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে হত্যার সময়,…

ধানমণ্ডি ৩২-এর ইতিহাস ও সমকালীন বাংলাদেশ নিয়ে প্রকাশিত ‘পোড়াবাড়ির সংলাপ’

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঠিকানা ধানমণ্ডি ৩২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনকে ঘিরে ইতিহাস, রাজনৈতিক স্মৃতি ও সমকালীন বাংলাদেশের নানা প্রশ্ন উঠে এসেছে লেখক…

আপিল বিভাগে নতুন বিচারপতি হাবিবুল গনি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে পাঁচজনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au