অস্ট্রেলিয়া

সিডনির ডাস্টবিনে নবজাতকের মরদেহ, মাকে খুঁজছে পুলিশ

  • 5:42 pm - August 31, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
সিডনির আবর্জনার বিনে নবজাতকের মরদেহ, মাকে খুঁজছে পুলিশ।

অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলের অবার্ন এলাকায় একটি আবর্জনার বিন থেকে নবজাতক এক ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে হ্যারো রোডের একটি আবর্জনার বিনে শিশুটির মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ নবজাতকের মায়ের শারীরিক অবস্থার বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই, এজন্য তারা গভীরভাবে উদ্বিগ্ন। সন্তান প্রসবের পর তার জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ওই নারীকে খুঁজে পেলে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করেছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে জরুরি বিভাগের সদস্যরা হ্যারো রোডে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। শিশুটির কীভাবে মৃত্যু হয়েছে এবং কী পরিস্থিতিতে তার মরদেহ আবর্জনার বিনে ফেলা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

তদন্তকারীরা ঘটনাটি সম্পর্কে তথ্য দিতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ঘটনার সময় ওই এলাকার কোনো মোবাইল ফোনের ভিডিও, ড্যাশক্যাম ফুটেজ বা অন্য কোনো তথ্য থাকলে তা পুলিশকে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

হ্যারো রোডের স্থানীয় একটি মুদি দোকানের মালিক এল হুদা মাহমুদ হুদা জানান, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তিনি পুলিশের সাইরেন শুনতে পান। পরে রাস্তায় এসে বেশ কয়েকটি পুলিশের গাড়ি দেখতে পান। তার সন্তানরা কাছের একটি স্কুলে পড়াশোনা করায় তিনি স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছিলেন।

তিনি জানান, পরে ঘটনাস্থলের দিকে ফায়ার সার্ভিস ও একটি অ্যাম্বুলেন্সকেও যেতে দেখেছেন। তবে ঘটনার বিষয়ে তখন বিস্তারিত কিছু জানতে পারেননি।

পুলিশের পক্ষ থেকে নবজাতকের মাকে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শিশুটির মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িত পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au