টাইমস স্কয়ারে দুজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে নারী আহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে এক নারী আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায়…
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক উজবেকিস্তান। তবে বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরীর দুর্দান্ত নৈপুণ্যে প্রথম দিকে একাধিক আক্রমণ প্রতিহত হয়।
ম্যাচের শুরু থেকেই উজবেকিস্তান আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। কয়েকবার নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও বাংলাদেশের গোলবারে প্রাচীর হয়ে দাঁড়ান রাজ চৌধুরী। কিন্তু ২০ মিনিটে শেষ পর্যন্ত গোল হজম করতে হয় বাংলাদেশকে। উজবেকিস্তানের আসিলবেকের নেওয়া শট বাংলাদেশের রক্ষণভাগে লেগে সাইদালিয়েভের সামনে চলে গেলে তিনি সহজেই বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন।
প্রথমার্ধে এক গোলের পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ম্যাচের ৪৬ মিনিটে আরেকটি গোল হজম করে। সাইদালিয়েভের দারুণ ক্রস থেকে হেডের মাধ্যমে উজবেকিস্তানের হয়ে দ্বিতীয় গোল করেন কুভোনচবেক। এই গোলের পর বাংলাদেশের জন্য ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে পড়ে।
দ্বিতীয় গোল হজমের পর ব্যবধান কমানোর চেষ্টা চালায় বাংলাদেশের তরুণ ফুটবলাররা। তবে প্রতিপক্ষের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে উজবেকিস্তানও আক্রমণের ধার বজায় রাখে। ম্যাচের ৭৫ মিনিটে দিলশোধবেকের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে তৃতীয় গোলের হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ।
এ হারের ফলে বাছাইপর্বে বাংলাদেশের সামনে পরবর্তী ম্যাচটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। আগামী বৃহস্পতিবার সিরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে সিরিয়া ভারতের কাছে ১-০ গোলে হেরেছে।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে আটটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাতটি রানার্সআপ দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। তাই মূল পর্বে জায়গা করে নিতে বাংলাদেশের জন্য সামনে থাকা ম্যাচগুলোতে ভালো ফল করার বিকল্প নেই।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au