বিশ্ব

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

  • 8:15 pm - September 07, 2026
  • পঠিত হয়েছে:১৪ বার
৮টি বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণসহ যাবতীয় অপারেশন স্থগিত রেখেছে ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।

দেশটির দুই প্রধান দ্বীপ জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা প্রণালিতে অবস্থিত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগ্নেয়গিরিটি থেকে বিপুল পরিমাণ লাভা, গ্যাস ও ছাই নির্গত হচ্ছে।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, অগ্ন্যুৎপাতের কারণে আটটি বিমানবন্দরে মোট ১ হাজার ৫৫৮টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবারও এসব বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

গত শুক্রবার রাতে আনাক ক্রাকাতাউ সক্রিয় হয়ে ওঠে। এরপর দেশটির বিস্তীর্ণ এলাকায় নিম্নমাত্রার ভূকম্পন অনুভূত হয় এবং আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে গ্যাস ও লাভা নির্গত হতে শুরু করে। রোববারও আগ্নেয়গিরিটিতে দুই দফা অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরগুলোতে আটকা পড়া যাত্রীদের বড় একটি অংশ সিঙ্গাপুর, দোহা, সিডনি ও কুয়ালালামপুরগামী ফ্লাইটের যাত্রী।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগনাদি সাংবাদিকদের বলেন, পশ্চিম জাভার বিভিন্ন এলাকায়ও আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আটকা পড়া যাত্রীরা চাইলে তাদের টিকিটের পুরো অর্থ ফেরত নিতে পারবেন। একই সঙ্গে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলে দ্রুত যাত্রীদের তা জানানোর জন্য বিমান পরিবহন সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র:বিবিসি

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au