বিনোদন

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

  • 10:58 pm - September 07, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
নারীর পেশিবহুল চেহারা নিয়েও কথা বলেন বিপাশা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩ সালে ‘জিস্‌ম’ সিনেমায় সাহসী চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন এই বাঙালি অভিনেত্রী।

সে সময় ‘জিস্‌ম’-এর মতো ইরোটিক থ্রিলারে অভিনয়ের সিদ্ধান্তকে বড় ঝুঁকি হিসেবে দেখেছিলেন বলিউডের অনেকেই। এমনকি সিনেমাটিতে অভিনয় করলে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে বলেও বিপাশাকে সতর্ক করেছিলেন অনেকে। তবে সেই পরামর্শ উপেক্ষা করে ঝুঁকি নিয়েই চরিত্রটি করেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জিস্‌ম’-এ অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন বিপাশা। অভিনেত্রী জানান, সিনেমাটিতে অভিনয় না করার জন্য ইন্ডাস্ট্রির প্রায় সবাই তাঁকে সতর্ক করেছিলেন।

বিপাশার ভাষায়, “ইন্ডাস্ট্রির প্রত্যেকেই আমাকে বলেছিল, এই সিনেমাটি যেন না করি। তাঁরা বলেছিল, সিনেমায় যৌনতার ছোঁয়া থাকায় আমার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয়েছিল, আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। এটি প্রাপ্তবয়স্কদের প্রেমের গল্প এবং সিনেমাটিও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। সোনিয়ার চরিত্রের নানা দিক আমার খুব ভালো লেগেছিল। তাই আমি জানতাম, এই সিনেমাটি আমাকে করতেই হবে।”

‘জিস্‌ম’-এ বিপাশার অভিনয়ের পাশাপাশি তাঁর সাজ ও লুকও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। গাঢ় কাজল, ঢেউ খেলানো চুল, সাদা পোশাক আর সমুদ্রসৈকতের দৃশ্য, সব মিলিয়ে তাঁর সেই লুক সে সময় ফ্যাশনে নতুন ট্রেন্ড তৈরি করেছিল।

বিপাশা বলেন, “হঠাৎ করে ঢেউ খেলানো চুল, গাঢ় কাজল, সাদা পোশাক, সমুদ্রসৈকত, সবকিছুই ফ্যাশনে চলে এল। লুকটাই পুরোপুরি বদলে গেল। মানুষও সাহসী সাজকে গ্রহণ করতে শুরু করল।”

তাঁর মতে, সেই সময়ের কিছু কাজ বলিউডে নারী চরিত্র ও অভিনেত্রীদের উপস্থাপনের ধরনেও পরিবর্তন এনেছিল।

অভিনয়জীবনের একটি সময়ে ফিটনেস আইকন হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন বিপাশা। তাঁর দাবি, সে সময় অভিনেত্রীদের ক্ষেত্রে পেশিবহুল শরীরকে খুব একটা স্বাভাবিকভাবে গ্রহণ করা হতো না। সেই ধারণাতেও পরিবর্তন আনতে ভূমিকা রেখেছিলেন তিনি।

বিপাশা বলেন, “আমার মনে হয়, সেই সময়ে বেশি পেশিবহুল নারীদের অভিনেত্রী হিসেবে খুব একটা গ্রহণ করা হতো না। কিন্তু আমি সেই ট্রেন্ডটা শুরু করেছিলাম। একই সঙ্গে সবাইকে বলতাম, নিজেকে ভালোবাসুন। কারণ বুঝেছিলাম, শুধু দেখতে ভালো লাগাটাই সব নয়। আসল বিষয় হলো শরীর ও মন থেকে সুস্থ থাকা।”

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন বিপাশা বসু। হংসল মেহতার পরিচালনায় একটি সিরিজের মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন হতে যাচ্ছে তাঁর।

সিরিজটিতে বিপাশার সঙ্গে অভিনয় করছেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া।

সূত্র:আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au